Dhaka , সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
লক্ষ্মীপুরে পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলা আহত ৪ লক্ষ্মীপুর ছাত্রদল নেতার ওপার তেল ব্যাবসায়ীর হামলা আহত ৪ জমি-অর্থ হাতানোর উদ্দেশ্যে সাবেক সেনা সদস্যকে মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ খাল দখলমুক্ত ও বর্জ্যমুক্ত করার আহ্বান পানিসম্পদ মন্ত্রী এ্যানি প্রধানমন্ত্রী তার প্ল্যান বাস্তবায়নে ঝাঁপিয়ে পড়েছেন: জনপ্রশাসন উপদেষ্টা লক্ষ্মীপুরে ৫ টাকা নিয়ে বিরোধ: প্রবাসী ভাইকে পিটিয়ে হত্যার করলো আপন বড় ভাই ১৮০ দিনের মধ্যে খাল খনন প্রকল্পের কার্যক্রম শুরু করবে সরকার নির্মাণ কাজে বাধা-হয়রানির অভিযোগ, প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রথমবারের মতো মন্ত্রী হলেন লক্ষ্মীপুরে কৃতি সন্তান এ্যানি লক্ষ্মীপুরের ৪ আসনেই বিএনপির জয়

চন্দ্রগঞ্জ থানায় নতুন ওসি যোগদানের পর আইন শৃঙ্খলার উন্নতি স্বস্তিতে সাধারন মানুষ

  • Reporter Name
  • Update Time : ০৮:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫
  • ২২৪ Time View

বিএম সাগর, লক্ষ্মীপুর :
লক্ষ্মীপুর জেলার পূর্বাঞ্চলের জনপদ চন্দ্রগঞ্জ দির্ঘদিন ধরে ছিল সন্ত্রাস  কবলিত জনপদ  এখন স্বস্তির হাওয়া বইতে শুরু করেছে। থানাটির ৯ টি ইউনিয়ন নিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির ও অপরাধ জগতের মোড় ঘুরিয়ে শান্তির  জনপথ এনেছেন  চন্দ্রগঞ্জ থানার সদ্য যোগদান কৃত  অফিসার ইনচার্জ (ওসি) ফয়জুল আজীম নোমান। ফয়জুল আজীম চন্দ্রগঞ্জ থানায় যোগদানের ৩ মাসের পর থেকে খুন, মাদক ব্যবসা, চুরি, ডাকাতি, ছিনতাই,
অপহরণসহ চাঁদাবাজির ঘটনা কমে গেছে বলে জানিয়েছে এখানকার সাধারন জনগণ। এতে করে বর্তমান পরিস্থিতিতে স্বস্তিবোধ করছেন চন্দ্রগঞ্জ থানার সকল শ্রেণি পেশার মানুষ। তার এ সফলতাকে সাধুবাদ জানিয়েছেন সর্বস্তরের জনসাধারণ।

চন্দ্রগঞ্জ থানার ওসি ফয়জুল আজীম নোমান যোগদানের তিন মাসের মধ্যে হত্যা, ধর্ষণ ও এজাহার ভুক্ত ১৬ জন আসামী গ্রেপ্তার করাসহ অপহরণ ও নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারসহ রিভালবার ও গুলি উদ্ধার করেন। এছাড়া শত শত অভিযোগ সমাধান করেন তিনি।

ওসি ফয়জুল আজীম নোমানের নেতৃত্বে চন্দ্রগঞ্জ থানা পুলিশের সকল সদস্য দিনরাত এই সন্ত্রাসী এলাকায় সাধারণ মানুষের নিরাপত্তা দিয়ে আসছে।
চন্দ্রগঞ্জ থানার সাধারণ মানুষের সাথে কথা বলে জানা যায়, পাল্টে যেতে শুরু করেছে চন্দ্রগঞ্জ থানা এলাকার অপরাধ প্রবণতা। গা ঢাকা দিয়েছে অনেক অপরাধী। অপরাধিদের কেউ কেউ পেশা পাল্টে স্বাভাবিক জীবনে ফিরে আসতে শুরু করেছে।
চন্দ্রগঞ্জ থানার পুলিশের কৌশলি ভূমিকার কারণেই ভেঙে পড়েছে অপরাধীদের নেটওয়ার্ক। আইন শৃঙ্খলা পরিস্থিতির এই উন্নতিতে সন্তোষ প্রকাশ করেছেন গণ্যমান্য ব্যক্তিরা। স্থানীয় সচেতন মহল বলেছেন- উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির অসাধারণ ভূমিকা রয়েছে চন্দ্রগঞ্জ থানার পুলিশের।
চন্দ্রগঞ্জ উপজেলায় পুলিশি তৎপরতা জোরদার থাকায় অতীতের তুলনায় অপরাধ কর্মকান্ডের সংখ্যা এখন অনেক কম। শুধু তাই নয়, তিনি পরিষ্কার পরিচ্ছন্ন ও ফুল ফলাদীর বৃক্ষে শোভা বর্ধন করেছেন থানা ভবনের৷ খুবই অল্প সময়ের মধ্যে সাধারণ মানুষের হৃদয়ে আস্থা অর্জন করে সবার পরিচিত হয়ে উঠেন।
চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি ফয়জুল আজীম নোমান এক সক্ষাত কালে দৈনিক হ্যাপী টাইমস’কে  বলেন, “পুলিশ জনগনের বন্ধু” জনগণের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ন্যায় ও নিষ্ঠার সঙ্গে আজীবন কাজ করে যাব। উল্লেখ্য ফয়জুল আজীম নোমান ২০০৩ সালে পুলিশের আউটসাইট ক্যাডেট হিসেবে যোগদান করেন। তিনি নোয়াখালীর হাতিয়া উপজেলার মাওলানা আব্দুল আমিম খোরসু’র সুযোগ্য সন্তান ওসি ফয়জুল আজীম নোমানের পিতা হাতিয়া উপজেলা আলিয়া মাদ্রাসার বর্তমান গর্ভনিং  বোর্ডের সভাপতির দায়িত্ব পালন করছেন।

Tag :
About Author Information

Sagor Ahmed

লক্ষ্মীপুরে পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলা আহত ৪

চন্দ্রগঞ্জ থানায় নতুন ওসি যোগদানের পর আইন শৃঙ্খলার উন্নতি স্বস্তিতে সাধারন মানুষ

Update Time : ০৮:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫