Dhaka , বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি উত্তর মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ লক্ষ্মীপুর পৌরসভার ৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা সুবর্ণচর রাব্বানিয়া মাদ্রাসার অধ্যক্ষর বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ নোয়াখালী ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার লক্ষ্মীপুর জেলা বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাজারুল ইসলাম লক্ষ্মীপুরে সাংবাদিকদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থীর মতবিনময় সুবর্ণচরে খাস জমিতে অবৈধ দোকান,গুড়িয়ে দিলেন প্রশাসন লক্ষ্মীপুরে দুধের শিশু নিয়ে মা কারাগারে, জেলগেটে অপেক্ষায় অন্য ২ সন্তান লক্ষ্মীপুরে আ.লীগ নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

লক্ষ্মীপুরে চন্দ্রগঞ্জ থানাকে উপজেলা গঠনে প্রশাসনের গণশুনানি, দ্রুত বাস্তবায়নের দাবী।

  • Reporter Name
  • Update Time : ০৪:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
  • ১২৯ Time View

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর উপজেলাধীন ৯টি ইউনিয়নের সমন্বয়ে চন্দ্রগঞ্জ থানাকে পূর্ণাঙ্গ উপজেলা গঠন বিষয়ে স্থানীয়দের মতামত গ্রহণে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই ) দুপুর সাড়ে ১২ টায় লক্ষ্মীপুরের বটতলী বাজার মডেল মসজিদ হলরুমে সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে এ গণশুনানির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রাজিব কুমার সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আকতার হোসেন, উপপরিচালক স্হায়ী সরকার মোঃ জসীম উদ্দিনসহ আরো অনেকে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জামসেদ আলম রানার সঞ্চালনায় আয়োজিত গণশুনানীতে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষাবিদ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং এলাকাবাসী অংশগ্রহণ করেন।
স্থানীয়রা চন্দ্রগঞ্জ থানাধীন চন্দ্রগঞ্জ, হাজীরপাড়া,উত্তরজয়পুর, বশিকপুর, দত্তপাড়া, মান্দারী, দিঘলী, চরশাহী ও কুশাখালীসহ সহ ৯টি ইউনিয়নের ভৌগোলিক বিস্তৃতি, জনসংখ্যার ঘনত্ব, শিক্ষা-স্বাস্থ্য, অবকাঠামো এবং অর্থনৈতিক সম্ভাবনার কথা তুলে ধরে মধ্যবর্তী স্থানে একটি পূর্ণাঙ্গ উপজেলা পরিষদ নির্মানের দাবী জানান।
গণশুনানীতে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক রাজীব কুমার সরকার জানান, আপনাদের মতামত সরকারকে জানানো হবে। আশা রাখি চন্দ্রগঞ্জ নামে খুব দ্রুত আরেকটি উপজেলা বাস্তবায়ন হবে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত সময়ের মধ্যে চন্দ্রগঞ্জকে উপজেলা ঘোষণার অনুরোধ জানিয়েছেন স্থানীয়রা।

Tag :
About Author Information

Sagor Ahmed

লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি

লক্ষ্মীপুরে চন্দ্রগঞ্জ থানাকে উপজেলা গঠনে প্রশাসনের গণশুনানি, দ্রুত বাস্তবায়নের দাবী।

Update Time : ০৪:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫