লক্ষীপুর প্রতিনিধি: লক্ষীপুর গৃহবধুকে ধর্ষণের চেষ্ট, বিচারের দাবিতে মামলা করায় ভুক্তভোগীতে প্রাণনাশের হুমকি। সদর উপজেলার ১৭নং ভবানীগঞ্জ ইউনিয়নের ৪ নং ওয়ার্ড চর উভূতি এলাকার বাসিন্দা ভু্ক্তভোগী গৃহবধু চর কালকিনি, চর উভূতি,ওয়ার্ড বাসিন্দা বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। ঘটনার সূত্রপাত গত কিছুদিন আগে। অভিযোগ রয়েছে, একই এলাকার তিনজন যুবক – এমরান হোসেন, ইলিয়াস হোসেন ও মাহফুজ – ভুক্তভুগী ইয়াসমিনের নিজ বসত ঘরে প্রবেশ করে তাকে ধর্ষণের চেষ্টা চালায়। ঘটনার সময় প্রতিবেশীরা চিৎকার শুনে এগিয়ে এলে তারা পালিয়ে যায়। পরে ইয়াসমিন আদালতে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করেন। মামলা দায়েরের পর থেকেই আসামি পক্ষের লোকজন ইয়াসমিন ও তার পরিবারকে বিভিন্নভাবে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী,আমির হোসেন, বিবি মরিয়ম ও শিপন। তারা ঘটনার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং পুরো বিষয়টি নিজের চোখে দেখেছেন বলে জানিয়েছেন। ইয়াসমিনের পরিবারের সদস্যরা জানান, “মামলা না তুললে আমাদের মেরে ফেলা হবে বলে হুমকি দিচ্ছে আসামিরা। আমরা নিরাপত্তাহীনতায় আছি। এখন আমাদের দিন-রাত কাটছে আতঙ্কের মধ্যে।”এলাকাবাসী জানিয়েছেন, দ্রুত আসামিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করা হলে যেকোনো সময় বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে।
শিরোনাম :
লক্ষ্মীপুরে সরকারি কবরস্থানের জমি দখল করে মার্কেট নির্মাণের অভিযোগ
লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি
উত্তর মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ
লক্ষ্মীপুর পৌরসভার ৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা
সুবর্ণচর রাব্বানিয়া মাদ্রাসার অধ্যক্ষর বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ
নোয়াখালী ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার
লক্ষ্মীপুর জেলা বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাজারুল ইসলাম
লক্ষ্মীপুরে সাংবাদিকদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থীর মতবিনময়
সুবর্ণচরে খাস জমিতে অবৈধ দোকান,গুড়িয়ে দিলেন প্রশাসন
লক্ষ্মীপুরে দুধের শিশু নিয়ে মা কারাগারে, জেলগেটে অপেক্ষায় অন্য ২ সন্তান
লক্ষীপুরে গৃহবধুকে ধর্ষণের চেষ্টা,মামলা করায় প্রাণনাশের হুমকি!
-
Reporter Name - Update Time : ১২:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
- ১৭৪ Time View
Tag :
আলোচিত













