Dhaka , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি উত্তর মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ লক্ষ্মীপুর পৌরসভার ৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা সুবর্ণচর রাব্বানিয়া মাদ্রাসার অধ্যক্ষর বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ নোয়াখালী ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার লক্ষ্মীপুর জেলা বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাজারুল ইসলাম লক্ষ্মীপুরে সাংবাদিকদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থীর মতবিনময় সুবর্ণচরে খাস জমিতে অবৈধ দোকান,গুড়িয়ে দিলেন প্রশাসন লক্ষ্মীপুরে দুধের শিশু নিয়ে মা কারাগারে, জেলগেটে অপেক্ষায় অন্য ২ সন্তান লক্ষ্মীপুরে আ.লীগ নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

লক্ষ্মীপুরে কন্যা ধ’র্ষ’ণ : অভিযুক্ত পিতা গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ০৫:০১ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫
  • ৭৬ Time View

নিজস্ব প্রতিনিধি : লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে পিতার নৃশংস কর্মকাণ্ডে স্তম্ভিত হয়ে পড়েছে গোটা এলাকা। নিজের কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগে মোঃ নুরুল হক (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এই হৃদয়বিদারক ঘটনা এলাকায় চরম ক্ষোভ ও নিন্দার সৃষ্টি করেছে।

চন্দ্রগঞ্জ থানা সূত্রে জানা গেছে, গত ১১ জুন দিবাগত রাত আনুমানিক ২টার দিকে দিঘলী ইউনিয়নের রমাপুর এলাকার নিজ বসতঘরে নিজের মেয়েকে ধর্ষণ করেন অভিযুক্ত পিতা মোঃ নুরুল হক। বিষয়টি জানাজানি হলে ১৭ই জুন মেয়ের মা বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পরপরই লক্ষ্মীপুরের পুলিশ সুপার মোঃ আকতার হোসেনের নির্দেশনায় এবং সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল হকের তত্ত্বাবধানে চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়জুল আজীমের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত নুরুল হককে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত মোঃ নুরুল হক (৪২), লক্ষ্মীপুর সদর উপজেলার ১৩নং দিঘলী ইউনিয়নের রমাপুর (নাছিরের বাড়ি) এলাকার বাসিন্দা এবং আবদুল হাশিমের ছেলে।

ঘটনার বিষয়ে চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়জুল আজীম বলেন, ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। আমরা বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে দ্রুত অভিযুক্তকে গ্রেফতার করেছি। আইনগত প্রক্রিয়া অনুযায়ী তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Tag :
About Author Information

Sagor Ahmed

আলোচিত

লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি

লক্ষ্মীপুরে কন্যা ধ’র্ষ’ণ : অভিযুক্ত পিতা গ্রেফতার

Update Time : ০৫:০১ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫