Dhaka , বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লক্ষ্মীপুর জেলা বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাজারুল ইসলাম লক্ষ্মীপুরে সাংবাদিকদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থীর মতবিনময় সুবর্ণচরে খাস জমিতে অবৈধ দোকান,গুড়িয়ে দিলেন প্রশাসন লক্ষ্মীপুরে দুধের শিশু নিয়ে মা কারাগারে, জেলগেটে অপেক্ষায় অন্য ২ সন্তান লক্ষ্মীপুরে আ.লীগ নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ লক্ষ্মীপুরে সরকারি ভাতার কয়েক লাখ টাকা নিয়ে উধাও প্রতারক চক্র রামগতি ভূমিদস্যুর বিরুদ্ধে ভূমিহীনের জমি দখলের চেষ্টার অভিযোগ রামগতিতে সংসার করতে স্ত্রীর ৯ শর্ত, মেনে নিতে না পেরে স্বামীর আত্মহত্যা ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি লক্ষ্মীপুরের সন্তান মুন্না নির্বাচিত কমলনগরে আশঙ্কাজনক হারে বাড়ছে চুরি-ডাকাতি,

লক্ষ্মীপুর জেলা জামায়াতের সেক্রেটারির পদত্যাগ,নতুন সেক্রেটারি এ আর হাফিজ উল্লাহ

  • Reporter Name
  • Update Time : ০৮:৩৬ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫
  • ২২৮ Time View

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ফারুক হোসাইন নুরনবী দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন। বুধবার (১১ জুন) বিকেল ৩টার দিকে জেলা জামায়াতের নায়েবে আমির এ আর হাফিজ উল্লাহকে নতুন সেক্রেটারি মনোনীত করা হয়। এর আগে সকালে ফারুক হোসাইন নুরনবী জেলা জামায়াতের আমির এস ইউ এম রুহুম আমিন ভূঁইয়ার কাছে পদত্যাগপত্র জমা দেন।

বিকেল ৫টার দিকে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এডভোকেট মহসিন কবির মুরাদ বিষয়টি নিশ্চিত করেন।

এডভোকেট মুরাদ বলেন, ব্যক্তিগত কারণ দেখিয়ে ফারুক হোসাইন নুরনবী সেক্রেটারি পদ থেকে পদত্যাগ করেছেন। পরে জেলা জামায়তের আমির রুহুল আমীন ভূঁইয়া নতুন সেক্রেটারি হিসেবে জেলা জামায়াতের নায়েবে আমির এ আর হাফিজ উল্যাহকে মনোনীত করেন।

পদত্যাগের বিষয়টি ফারুক হোসাইন নুরনবীও সাংবাদিকদের নিশ্চিত করেছেন। ব্যক্তিগত কারণেই তিনি পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন। অন্য কোনো কারণ জানাননি তিনি। তবে সংগঠনের সঙ্গে সক্রিয় থাকব বলেও জানান তিনি।

দলীয় সূত্রে জানা যায়, ফারুক হোসাইন নুরনবী গত ৪ বছর জেলা জামায়াতের সেক্রেটারি। তিনি বর্তমানে সদর উপজেলার ভবানীগঞ্জের বাসিন্দা। তার পৈতৃক বাড়ি কমলনগর উপজেলায়।

Tag :
About Author Information

Sagor Ahmed

আলোচিত

লক্ষ্মীপুর জেলা বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাজারুল ইসলাম

লক্ষ্মীপুর জেলা জামায়াতের সেক্রেটারির পদত্যাগ,নতুন সেক্রেটারি এ আর হাফিজ উল্লাহ

Update Time : ০৮:৩৬ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫