নিজস্ব প্রতিনিধি: বিএনপির যুগ্ম-মহাসিচব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, হামলায় নয়, জামায়াত নেতা ও মসজিদের ইমাম কাউছার আহমদের মৃত্যু হয়েছে স্বাভাবিকভাবে। কিন্তু এই ঘটনাটিকে রাজনৈতিক হত্যাকান্ডে রূপ দিয়ে অস্থিতিশীল পরিস্থিতি করতে চাচ্ছেন জামায়াতের নেতা-কর্মীরা। সোমবার (৯জুন) সকালে শহরের নিজ বাসভবন বসির ভিলায় এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ্যানি হুঁশিয়ার করে বলেন, ‘জামায়াতের নেতা-কর্মীরা এই ঘটনাকে কেন্দ্র করে যদি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও অস্থিতিশীল অবস্থা তৈরি করে, তাহলে তা ভালো হবে না।’ জামায়াত নেতা-কর্মীদের উদ্দেশ্যে বিএনপির এই নেতা বলেন, ‘জামায়াতের সঙ্গে বিএনপির সৌহার্দ্যপূর্ণ সর্ম্পক রয়েছে। দীর্ঘ ১৭ বছর স্বৈরাচার শেখ হাসিনার পতনের জন্য বিএনপি-জামায়াত এক হয়ে আন্দোলন সংগ্রাম ও লড়াই করছে।’ সেই ধারাবাহিকতা বজায় রাখতে সকলের প্রতি আহ্বান জানান তিনি। সামাজিক অবক্ষয়, পারিবারিক বিরোধ ও টিউবওয়েল চুরির মতো বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। কিন্তু সেই ঘটনাকে ভিন্নখাতে প্রভাবিত করে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলা দায়ের করা হয়েছে বলেও দাবি করেন এ্যানি। এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি। এ্যানি আরও বলেন, জামায়াত নেতার জানাজায় অংশ নিতে গিয়ে জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু ও যুগ্ম আহ্বায়ক এডভোকেট হাসিবুর রহমানের সঙ্গে জামায়াত নেতা-কর্মীদের আচরণ কোনোভাবে কাম্য হতে পারে না। অতীতের মতো জামায়াত নেতাদের সাথে বিএনপির সু-সর্ম্পক যেন থাকে, সেটা আমাদের কাম্য। স্বাভাবিক মৃত্যুকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা লুটার চেষ্টা করবেন না। তাহলে সুন্দর পরিবেশ আর থাকবে না।’ এ সময় আরও বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিএনপি নেতাএডভোকেট হাফিজুর রহমান, নিজাম উদ্দিন ভূঁইয়া, মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, যুবদল নেতা রেজাউল করিম লিটন, সৈয়দ রশিদুল হাসান লিংকন, স্বেচ্ছাসেবক দল নেতা এডভোকেট মহসিন কবির স্বপন, হারুনুর রশিদ এবং কৃষক দল নেতা মাহাবুবুল আলম মামুন ও বদরুল আলম শ্যামল প্রমুখ।
শিরোনাম :
লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি
উত্তর মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ
লক্ষ্মীপুর পৌরসভার ৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা
সুবর্ণচর রাব্বানিয়া মাদ্রাসার অধ্যক্ষর বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ
নোয়াখালী ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার
লক্ষ্মীপুর জেলা বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাজারুল ইসলাম
লক্ষ্মীপুরে সাংবাদিকদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থীর মতবিনময়
সুবর্ণচরে খাস জমিতে অবৈধ দোকান,গুড়িয়ে দিলেন প্রশাসন
লক্ষ্মীপুরে দুধের শিশু নিয়ে মা কারাগারে, জেলগেটে অপেক্ষায় অন্য ২ সন্তান
লক্ষ্মীপুরে আ.লীগ নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ
স্বাভাবিক মৃত্যুকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা লুটার চেষ্টা করবেন না : এ্যানি
-
Reporter Name - Update Time : ১০:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫
- ১৪৫ Time View
Tag :
আলোচিত













