নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরে জামায়াত নেতা মাওলানা কাউসার হোসেন মিলনকে অন্যায়ভাবে হত্যার তীব্র প্রতিবাদ এবং অবিলম্বে খুনীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন জামায়াতে ইসলাম, সদর পুর্ব চন্দ্রগঞ্জ থানা শাখা । আজ ৮ জুন রবিবার বিকার ৫ ঘটিকার সময় জকসিন উত্তর বাজার থেকে জামায়াতের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিন করেন, মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সদর পুর্বে চন্দ্রগঞ্জ থানা শাখার জামায়াতের সেক্রিটারি এড. রেজাউল করিম সুমন , সভাপতি নুর হোসাইন রাসেল,এবং নিহত জামায়াত নেতা কাউসার হোসেনের ছেলে সামির হোসেন।
এসময় বক্তারা বলেন আমরা সবাই ফ্যাসিবাদ ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশের জন্য লড়াই চালিয়ে যাচ্ছি। কিন্তু নতুন করে কোন ব্যক্তি বা দল ফ্যাসিবাদী চরিত্র ধারণ করুক এটা জনগণের প্রত্যাশা নয়। তাই অবিলম্বে এই হত্যার সাথে জড়িত অপরাধীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। অবিলম্বে নিহত জামায়াত নেতা কাউসার হোসেনের মামলা নিয়ে খুনিদের গ্রেপ্তার করা না হলে লক্ষ্মীপুরকে অচল করে দেওয়া হবে ,এবং থানা ঘিরাও করার হুসিয়ারী দেয়েছেন বক্তারা
প্রসঙ্গত: গত ৫ জুন’ রাজিবপুর গ্রামের মমিন উল্লাহ্ মাস্টারের বাড়িতে সকাল ১১ টায় স্থানীয় একটি সন্ত্রাসী চক্রের হামলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানা বাঙ্গাখাঁ ইউনিয়নের ১নং ওয়ার্ড রাজিবপুর ইউনিট সভাপতি ও স্থানীয় মসজিদের ইমাম নিহত হন।
শিরোনাম :
লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি
উত্তর মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ
লক্ষ্মীপুর পৌরসভার ৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা
সুবর্ণচর রাব্বানিয়া মাদ্রাসার অধ্যক্ষর বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ
নোয়াখালী ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার
লক্ষ্মীপুর জেলা বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাজারুল ইসলাম
লক্ষ্মীপুরে সাংবাদিকদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থীর মতবিনময়
সুবর্ণচরে খাস জমিতে অবৈধ দোকান,গুড়িয়ে দিলেন প্রশাসন
লক্ষ্মীপুরে দুধের শিশু নিয়ে মা কারাগারে, জেলগেটে অপেক্ষায় অন্য ২ সন্তান
লক্ষ্মীপুরে আ.লীগ নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ
লক্ষ্মীপুরে জামায়াত নেতার খুনীদের গ্রেফতার দাবিতে বিক্ষোভ
-
Reporter Name - Update Time : ০৮:৩৭ অপরাহ্ন, রবিবার, ৮ জুন ২০২৫
- ৩৩৮ Time View
Tag :













