Dhaka , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি উত্তর মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ লক্ষ্মীপুর পৌরসভার ৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা সুবর্ণচর রাব্বানিয়া মাদ্রাসার অধ্যক্ষর বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ নোয়াখালী ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার লক্ষ্মীপুর জেলা বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাজারুল ইসলাম লক্ষ্মীপুরে সাংবাদিকদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থীর মতবিনময় সুবর্ণচরে খাস জমিতে অবৈধ দোকান,গুড়িয়ে দিলেন প্রশাসন লক্ষ্মীপুরে দুধের শিশু নিয়ে মা কারাগারে, জেলগেটে অপেক্ষায় অন্য ২ সন্তান লক্ষ্মীপুরে আ.লীগ নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

লক্ষ্মীপুরে ৭০০ স্বর্ণের দোকান বন্ধ, বৃষ্টিতে ভিজে মানববন্ধন

  • Reporter Name
  • Update Time : ১২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫
  • ২৬৭ Time View

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সহ-সভাপতি রিপনুল হাসানকে গ্রেপ্তারের প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ মে) সকালে বৃষ্টিতে ভিজে জেলা শহরের স্বর্ণকার রোডে এ মানববন্ধন করা হয়। কেন্দ্রীয় নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে জেলার প্রায় ৭০০ স্বর্ণের দোকান বন্ধ রেখেছে ব্যবসায়ীরা।

মানববন্ধনে বক্তব্য রাখেন বাজুসের জেলা কমিটির সভাপতি সমীর কর্মকার, সহ-সভাপতি খোকন দেবনাথ, রানা কুমার পাল, সহদেব কুরী, জুলহাস কুরী, সাধারণ সম্পাদক পরেশ কর্মকার, যুগ্ম-সাধারণ সম্পাদক গণেশ কুরী ও অঞ্জন কুরী প্রমুখ। এসময় প্রতিবাদ সভায় আরো উপস্থিত ছিলেন,সহ সভাপতি,খোকন দেবনাথ,সহ সভাপতি রানা কুমার পাল,সহ সভাপতি,সহদেব কুরী,সহ সভাপতি, জুলহাশ কুরী, যুগ্ম সাাধারন সম্পাদক,গণেশ কুরী, যুগ্ন সম্পাদক,অঞ্জন কুরী, সকল স্বর্ণকার ব্যাবসায়ী বৃন্দ।

বাজুসের জেলা কমিটির সাধারণ সম্পাদক পরেশ কর্মকার, মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে হয়রানি করলে ব্যবসায় বাধাগ্রস্ত হই। আমাদের সারাজীবনের সঞ্চিত অর্থ একদিনে এসে মিথ্যা মামলা দিয়ে তা নিয়ে যায়। আমাদের নেতাকে দ্রুত মুক্তি দিতে হবে। তা না হলে কেন্দ্রীয় নেতারা আরও কঠোর কর্মসূচি দেবেন।

বাজুসের জেলা কমিটির সভাপতি সমীর কর্মকার বলেন, আমাদের কেন্দ্রীয় নেতা রিপনুল হাসানকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় সারাদেশে প্রায় ৪০ হাজার স্বর্ণ ব্যবসায়ী প্রতিবাদ জানিয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে লক্ষ্মীপুরের প্রায় ৭০০ ব্যবসায়ী দোকান বন্ধ রেখেছে। দ্রুত সময়ের মধ্যে তাকে নিঃশর্ত মুক্তি দিতে হবে।

প্রসঙ্গত, বুধবার (২৮ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর স্বর্ণ ব্যবসাকেন্দ্র তাঁতীবাজারে অবস্থিত নিজের ব্যবসা প্রতিষ্ঠান থেকে রিপনুল হাসানকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

Tag :
About Author Information

Sagor Ahmed

আলোচিত

লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি

লক্ষ্মীপুরে ৭০০ স্বর্ণের দোকান বন্ধ, বৃষ্টিতে ভিজে মানববন্ধন

Update Time : ১২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫