Dhaka , শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি উত্তর মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ লক্ষ্মীপুর পৌরসভার ৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা সুবর্ণচর রাব্বানিয়া মাদ্রাসার অধ্যক্ষর বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ নোয়াখালী ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার লক্ষ্মীপুর জেলা বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাজারুল ইসলাম লক্ষ্মীপুরে সাংবাদিকদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থীর মতবিনময় সুবর্ণচরে খাস জমিতে অবৈধ দোকান,গুড়িয়ে দিলেন প্রশাসন লক্ষ্মীপুরে দুধের শিশু নিয়ে মা কারাগারে, জেলগেটে অপেক্ষায় অন্য ২ সন্তান লক্ষ্মীপুরে আ.লীগ নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ইমরান গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ০৮:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫
  • ২৭০ Time View

নিজস্ব প্রতিনিধিঃ-লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ৯ মামলার এজাহারভূক্ত ওয়ারেন্টের আসামি সন্ত্রাসী ইমরানকে গ্রেফতার করেছে চন্দ্রগঞ্জ থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম।

মঙ্গলবার(২৭ মে)দুপুর ১২টার দিকে সদর উপজেলার চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারের টুইন টাওয়ার এর সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
ইমরান চন্দ্রগঞ্জ ইউনিয়নের দেওপাড়া গ্রামের করিম উদ্দিন মোল্লা পুরাতন বাড়ির তাজুল ইসলাম সুমনের ছেলে। ইমরানের বাবার মূল বাড়ি নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার চাটখিলে। দেওপাড়া তার নানার বাড়ি। সে চন্দ্রগঞ্জের আলোচিত ডাকাত নাছিরের ভাগিনা।

জানাযায়, টুইন টাওয়ারের সামনে চাঁদাবাজি করতে গেলে গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঙ্গীয় ফোর্সসহ ইমরানকে গ্রেফতার করে। তার নামে অস্ত্র,চাঁদাবাজি,মাদকসহ মোট ৯টি মামলা ও একাধিক গ্রেফতারী পরোয়ানা রয়েছে। এছাড়াও গত ২৮ এপ্রিল নোয়াখালীর ছয়ানী ইউনিয়নের গঙ্গাবর বাজারে শাকিল হত্যাকাণ্ডেও তার উপস্থিতি সিসিটিভি ফুটেজে দেখা যায় মর্মে তথ্য পাওয়া যায়।
ইমরান গত ৫ আগস্টের পর থেকে চন্দ্রগঞ্জ বাজার ও আশেপাশের এলাকায় চাঁদাবাজি, অপহরণ, চুরি-ডাকাতিসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত ছিল। তার কারনে চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারের মোল্লাবাড়ির সামনের অনেক ব্যবসায়ী ব্যবসা ছেড়ে দিয়ে চলে যেতে হয়েছে। তার অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ। তার মামা মাসুদ ও তার বাবা তাজুল ইসলাম সুমনের অত্যাচারেও এলাকাবাসী নিরুপায়।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম বলেন,অনেক দিন থেকেই ইমরানকে গ্রেফতার করার অভিযান চলছিল। আজকে চন্দ্রগঞ্জ বাজারের টুইন টাওয়ার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে বিভিন্ন ধারায় ৯টি মামলার গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামি

Tag :
About Author Information

Sagor Ahmed

লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ইমরান গ্রেপ্তার

Update Time : ০৮:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫