Dhaka , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রামগতিতে বন্ধের দিনেও বিদ্যালয়ে উড়ছে জাতীয় পতাকা রায়পুরে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের সম্মেলন অনুষ্ঠিত  কমলনগরে চাল বিতরণে জেলেদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযো লক্ষ্মীপুরে সরকারি কবরস্থানের জমি দখল করে মার্কেট নির্মাণের অভিযোগ লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি উত্তর মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ লক্ষ্মীপুর পৌরসভার ৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা সুবর্ণচর রাব্বানিয়া মাদ্রাসার অধ্যক্ষর বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ নোয়াখালী ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার লক্ষ্মীপুর জেলা বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাজারুল ইসলাম

লক্ষ্মীপুরে ফার্মাসিস্টদের দাবি আদায়ে মানববন্ধন

  • Reporter Name
  • Update Time : ০৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
  • ১৬৮ Time View

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুর, ২২ মে ২০২৫: ফার্মাসিস্টদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির সারা দেশব্যাপি কর্মসূচীর ন্যায় লক্ষ্মীপুর শাখার আয়োজনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সমিতির লক্ষ্মীপুর জেলা সভাপতি বাবু উত্তম কুমার দেবনাথ বলেন, দীর্ঘদিন ধরে ওষুধ ব্যবসায়ীদের বিভিন্ন ধরনের হয়রানি ও অনিয়মের মুখোমুখি হতে হচ্ছে। ফার্মাসিস্টদের স্বীকৃতি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করাসহ মোট ৪ দফা দাবি উত্থাপন করা হয় এ কর্মসূচিতে।

দাবি গুলোর মধ্যে ঔষধ বিক্রি কমিশন বৃদ্ধি এবং মেয়াদ উর্ত্তীণ ঔষধ দ্রুত সময়ের মধ্যে ফেরত নেওয়ার দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন সমিতির জেলা সেক্রেটারি নজরুল ইসলাম, কার্যকরি সদস্য রেজাউল করিম রিপন অন্যান্য সদস্য বৃন্দ।
তাঁরা সরকারের প্রতি দ্রুত দাবি বাস্তবায়নের আহ্বান জানান এবং দাবি আদায় না হলে পরবর্তীতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

উল্লেখ্য, এ মানববন্ধনে জেলার বিভিন্ন স্থান থেকে ওষুধ ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন।

Tag :
About Author Information

Sagor Ahmed

রামগতিতে বন্ধের দিনেও বিদ্যালয়ে উড়ছে জাতীয় পতাকা

লক্ষ্মীপুরে ফার্মাসিস্টদের দাবি আদায়ে মানববন্ধন

Update Time : ০৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫