Dhaka , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি উত্তর মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ লক্ষ্মীপুর পৌরসভার ৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা সুবর্ণচর রাব্বানিয়া মাদ্রাসার অধ্যক্ষর বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ নোয়াখালী ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার লক্ষ্মীপুর জেলা বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাজারুল ইসলাম লক্ষ্মীপুরে সাংবাদিকদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থীর মতবিনময় সুবর্ণচরে খাস জমিতে অবৈধ দোকান,গুড়িয়ে দিলেন প্রশাসন লক্ষ্মীপুরে দুধের শিশু নিয়ে মা কারাগারে, জেলগেটে অপেক্ষায় অন্য ২ সন্তান লক্ষ্মীপুরে আ.লীগ নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

লক্ষ্মীপুরে ইউনিয়ন বিভক্তির দাবিতে ফুুঁসে উঠেছে জনগণ

  • Reporter Name
  • Update Time : ০৮:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫
  • ১৬৭ Time View
 লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে দেড়লাখ জনঅধ্যুষিত  ভবানীগঞ্জ ইউনিয়নে  প্রশাসনিক ও নাগরিক সুবিধা বৃদ্ধি ও বিভিন্ন ধরণের নাগরিক বৈষম্য থেকে উত্তরণের দাবিতে এবার রাজপথে নেমেছেন বাসিন্দারা।
ভবানীগঞ্জ ইউনিয়নকে বিভক্তির মাধ্যমে মিয়ারবেড়ি নামে নতুন ইউনিয়ন গঠনে দাবীতে মানববন্ধন করেছেন তারা। শুক্রবার সকালে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের মিয়ারবেড়ি এলাকায় সর্বস্তরের নাগরিক জনতা ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
“দূরত্ব কমাও, নাগরিক সেবা বাড়াও, ইউনিয়ন ভাগ কর”। “ভবানীগঞ্জ ভাগ কর, জনগণের দুঃখ লাঘব কর”। “বড় ইউনিয়নের সেবা পাইনা, ভাগ চাই, উন্নয়ন চাই” এ ধরনের বিভিন্ন লেখা সম্বলিত  প্ল্যাকার্ড বহন করে মানববন্ধনে অংশ নেন হাজারও জনতা।
এসময় বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লক্ষ্মীপুর জেলা শাখার যুগ্ম সদস্য সচিব নিজাম উদ্দিন ইমন, গণ অধিকার পরিষদের লক্ষ্মীপুর জেলা শাখার আহবায়ক অ্যাডভোকেট নূর মোহাম্মদ, ইসলামি শ্রমিক আন্দোলনের জেলা শাখার সাধারণ সম্পাদক কারী আবুল কাশেম নিজামী ও ইউনিয়ন বাস্তবায়ন কমিটির আহবায়ক মনিরুজ্জামান মনির সহ অনেকে।
মানববন্ধনে বক্তারা বলেন, দেড়লাখ জনঅধ্যুষিত ভবানীগঞ্জ ইউনিয়নে শুধুমাত্র একটি ইউনিয়ন পরিষদ দিয়ে নাগরিক সেবা প্রদান করা সম্ভব নয়। এবিশাল জনগোষ্ঠীর প্রশাসনিক, সামাজিক ও উন্নয়নমূলক চাহিদা পূরণ করা এখন অসম্ভব হয়ে পড়েছে। এসকল কারণে সাধারন মানুষের নানা ধরনের সমস্যায় পড়তে হয়। এঅবস্থায় এই ইউনিয়নকে ভাগ করে মিয়ারবেড়ি নামে নতুন ইউনিয়নের দাবী জানাচ্ছি।
Tag :
About Author Information

Sagor Ahmed

আলোচিত

লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি

লক্ষ্মীপুরে ইউনিয়ন বিভক্তির দাবিতে ফুুঁসে উঠেছে জনগণ

Update Time : ০৮:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫