Dhaka , মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
লক্ষ্মীপুরে পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলা আহত ৪ লক্ষ্মীপুর ছাত্রদল নেতার ওপার তেল ব্যাবসায়ীর হামলা আহত ৪ জমি-অর্থ হাতানোর উদ্দেশ্যে সাবেক সেনা সদস্যকে মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ খাল দখলমুক্ত ও বর্জ্যমুক্ত করার আহ্বান পানিসম্পদ মন্ত্রী এ্যানি প্রধানমন্ত্রী তার প্ল্যান বাস্তবায়নে ঝাঁপিয়ে পড়েছেন: জনপ্রশাসন উপদেষ্টা লক্ষ্মীপুরে ৫ টাকা নিয়ে বিরোধ: প্রবাসী ভাইকে পিটিয়ে হত্যার করলো আপন বড় ভাই ১৮০ দিনের মধ্যে খাল খনন প্রকল্পের কার্যক্রম শুরু করবে সরকার নির্মাণ কাজে বাধা-হয়রানির অভিযোগ, প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রথমবারের মতো মন্ত্রী হলেন লক্ষ্মীপুরে কৃতি সন্তান এ্যানি লক্ষ্মীপুরের ৪ আসনেই বিএনপির জয়

কমলনগরে অবৈধ ইটভাটা স্থাপনের দায়ে ৯ লাখ টাকা জরিমানা আদায়

  • Reporter Name
  • Update Time : ০৯:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
  • ১৩৩ Time View

কমলনগর প্রতিনিধি :প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় লক্ষ্মীপুরের কমলনগরে চারটি ইটভাটা বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ভাটাগুলোর মালিকদের জরিমানা করা হয়েছে নয় লাখ টাকা।
মঙ্গলবার উপজেলার চরকাদিরা ও তোরাবগঞ্জ ইউনিয়নে পৃথক অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করা হয়।
কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রাহাত উজ-জামান ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আরাফাত হোসাইন এ অভিযান পরিচালনা করেন। এসময় পরিবেশ অধিদপ্তরের জেলা এডি মো. হারুনুর রশীদ, স্থানীয় থানা পুলিশ সদস্য আনসার সদস্য, সেনাবাহিনীর সদস্য ও ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত ছিলেন।
অভিযানে চরকাদিরা ইউনিয়নের বাসিন্দা ও ভাটা মালিক মাইন উদ্দিনের পরিচালিত মেসার্স হাজী হক ব্রিকস’র ২ লাখ ৫০ হাজার, একই ইউনিয়নের মো. সুমনের মালিকানাধীন মেসার্স তাহেরা ব্রিকস’র আড়াই লাখ টাকা, তোরাবগঞ্জ ইউনিয়নের আরিফ হোসেনের মেসার্স মদিনা ব্রিকস’র ২ লাখ ও একই ইউনিয়নের মো.ইউসুফ কোম্পানির মেসার্স রহিমা ব্রিকস’র ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
ইউএনও মো. রাহাত উজ-জামান বলেন, অবৈধভাবে ভাটা পরিচালনার দায়ে চার ইটভাটা মালিককে ৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে। চিমনি ও কাঁচা ইট বিনষ্ট করে ভাটাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

Tag :
About Author Information

Sagor Ahmed

লক্ষ্মীপুরে পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলা আহত ৪

কমলনগরে অবৈধ ইটভাটা স্থাপনের দায়ে ৯ লাখ টাকা জরিমানা আদায়

Update Time : ০৯:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫