Dhaka , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি উত্তর মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ লক্ষ্মীপুর পৌরসভার ৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা সুবর্ণচর রাব্বানিয়া মাদ্রাসার অধ্যক্ষর বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ নোয়াখালী ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার লক্ষ্মীপুর জেলা বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাজারুল ইসলাম লক্ষ্মীপুরে সাংবাদিকদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থীর মতবিনময় সুবর্ণচরে খাস জমিতে অবৈধ দোকান,গুড়িয়ে দিলেন প্রশাসন লক্ষ্মীপুরে দুধের শিশু নিয়ে মা কারাগারে, জেলগেটে অপেক্ষায় অন্য ২ সন্তান লক্ষ্মীপুরে আ.লীগ নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

কমলনগরের এলজিইডিতে দুদকের অভিযান

  • Reporter Name
  • Update Time : ০৯:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
  • ১৫০ Time View

কমলনগর প্রতিনিধি, লক্ষ্মীপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কমলনগর উপজেলা কার্যালয়ে অভিযান পরিচালনা করেছে দূর্ণীতি দমন কমিশন (দুদক)।  বিভিন্ন প্রকল্পের ঠিকাদার ও প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বিরুদ্ধে ওঠা অনিয়ম ও দুর্নীতি খতিয়ে দেখতে এ অভিযান পরিচালনা করা হয়।

মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে এগারোটা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যম্ত এ অভিযান চলে।
দুদকের চাঁদপুর সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক আজগর হোসেনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।এসময় দুদকের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তবে এলজিইডির অফিস সহকারী উপস্থিত থাকলেও উপজেলা প্রকৌশলী উপস্থিত ছিলেন না।
এলজিইডি কার্যালয় সূত্রে জানা যায়, এক কোটি টাকা খরচে স্থানীয়  সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) অর্থায়নে উপজেলার ইমান আলী মার্কেট হতে বাদামতলী পর্যন্ত নির্মাণাধীন গ্রামীণ একটি সড়কের অনিয়ম নিয়ে পত্রিকায় সংবাদ প্রকাশ হয়। সংবাদটি দুদকের নজরে আসে। পরে ওই সড়কটি সহ বিভিন্ন অনিয়ম খতিয়ে দেখতে সরেজমিন অনুসন্ধানে আসে দুদক।
এসময় কাজের ধরণ,বরাদ্দ ও গুণগত মান যাচাইে তথ্য সংগ্রহ শেষে কোনো মন্তব্য না করেই অভিযান শেষ করে চলে যান তারা।
উপজেলা এলজিইডি অফিস সূত্রে জানা যায়, কমলনগর উপজেলা এলজিইডি অফিস চলে অফিস সহকারী হারুনের ইশারায়। তার বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। ঊর্ধ্বতন কর্মকর্তাদের ম্যানেজ করে গড়ে তুলেছেন বেপরোয়া লুটপাট সিন্ডিকেট। এমনকি চাকরি বিধি তোয়াক্কা না করে বছরের পর বছর চাকরি করছেন নিজ উপজেলায়। এলজিইডি কার্যালয়ের আওতাধীন সকল কাজের ঠিকাদার তাকে দিতে হয় নির্ধারিত কমিশন। অফিস পাড়ায় গুঞ্জন রয়েছে এ অফিসের সব কিছু চলে অফিস সহকারী হারুনের ইশারায়।
এদিকে কমলনগর উপজেলা এলজিইডি প্রকৌশলী সোহেল আনোয়ারের বদলী জনিত কারণে তার স্থলাভিষিক্ত আবদুল কাদের মুজাহিদ গতকাল সোমবার যোগদান করলেও আজ তিনি অফিস না করায় তার সাথে কথা বলা সম্ভব হয়নি।  তবে একাধিকবার তার মুঠোফোনে কল করলেও তিনি তা রিসিভ করেননি।
দুদক সূত্র জানায়, এলজিইডির কার্যালয়ের আওতাধীন গ্রাম-গঞ্জের রাস্তা, ব্রিজ-কালভার্ট নির্মাণকাজে নিম্নমানের পণ্য ব্যবহার, কাজের গুণগত মান বজায় না রাখা, কাজ না করে কিংবা নামমাত্র কাজ দেখিয়ে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বরাদ্দকৃত অর্থ আত্মসাৎসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে এ অভিযানে আসেন তারা

Tag :
About Author Information

Sagor Ahmed

আলোচিত

লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি

কমলনগরের এলজিইডিতে দুদকের অভিযান

Update Time : ০৯:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫