Dhaka , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি উত্তর মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ লক্ষ্মীপুর পৌরসভার ৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা সুবর্ণচর রাব্বানিয়া মাদ্রাসার অধ্যক্ষর বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ নোয়াখালী ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার লক্ষ্মীপুর জেলা বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাজারুল ইসলাম লক্ষ্মীপুরে সাংবাদিকদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থীর মতবিনময় সুবর্ণচরে খাস জমিতে অবৈধ দোকান,গুড়িয়ে দিলেন প্রশাসন লক্ষ্মীপুরে দুধের শিশু নিয়ে মা কারাগারে, জেলগেটে অপেক্ষায় অন্য ২ সন্তান লক্ষ্মীপুরে আ.লীগ নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

বাংলাদেশের বিরুদ্ধে কোন ষড়যন্ত্রই আর টিকবে না : ফয়েজ আহম্মদ

  • Reporter Name
  • Update Time : ১১:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫
  • ১৯৫ Time View

নিজস্ব লক্ষ্মীপুর: প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ বলেছেন, অন্তবর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করার পর মানুষের প্রত্যাশার পারদ ছিলো আকাশচুম্বি। কিন্তু সরকারের সীমাবদ্ধতা ও অভিজ্ঞতার কারণে প্রত্যাশা পুরণে ঘাটতি ছিলো। সে কথা প্রধান উপদেষ্টাসহ অন্যান্য উপদেষ্টারা অপকটে স্বীকারও করেছেন। তবে সরকারের সেই ভূল ত্রুটি ও সীমাবদ্ধতা প্রতিনিয়তই সংশোধন করে এখন নতুন বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে সরকার কাজ করে যাচ্ছে।

মঙ্গলবার (১ এপ্রিল) রাতে লক্ষ্মীপুর প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন। ফয়েজ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়নের পানপাড়া এলাকার বাসিন্দা।

তিনি বলেন, সরকার গঠনের পর পরপরই আমরা দেশি এবং বিদেশি গণমাধ্যমে এক ধরণের তথ্য সন্ত্রাসের কবলে পড়ি। প্রচুর গুজবের ওপর ভিত্তি ভারতীয় গণমাধ্যম বাংলাদেশের বিরুদ্ধে, সার্বভৌমত্বের বিরুদ্ধে, বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার জন্য পরিকল্পিতভাবে নানান ষড়যন্ত্রমূলক সংবাদ প্রকাশ হয়েছে। ভারত সংবাদ প্রকাশের নিয়ম-নীতি কোন কিছুই মানেনি। তাদের সংবাদের মধ্য দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে যে গভীর ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র আলহামদুলিল্লাহ ইতিমধ্যে ভেস্তে গেছে। বাংলাদেশের বিরুদ্ধে কোন ষড়যন্ত্রই আর টিকবে না।

ফয়েজ আরও বলেন, ভারতের সংবাদকে আমি সংবাদ বলছি না, তথ্য প্রকাশ হয়েছে মিথ্যা-গুজব। এরকম ফেইক নিউজ প্রচার হয়েছে, সেগুলোকে আমাদের মোকাবেলা করতে হয়েছে। ধীরে ধীরে সেই সংখ্যাটা কমেছে। এই সংখ্যাটা মিথ্যা এবং গুজব, দেশি অথবা বিদেশী গণমাধ্যমে বিশেষ করে বিদেশী গণমাধ্যমে কমে আসার ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে মফস্বলের সাংবাদিকরা। আপনাদের (মফস্বল সাংবাদিক) দায়িত্বশীল সাংবাদিকতা বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য বড়ধরণের ভূমিকা রেখেছে।

তিনি আরও বলেন, বাংলাদেশকে নিয়ে লেখা ভারতীয় সংবাদে স্থানীয় প্রশাসন, ভূক্তভোগীর কোন বক্তব্য নেই। ঘটনা যাচাই বাছাইয়ের কোন ব্যাপার নেই। কলকাতায় বসে তাদের ধর্মীয় ও সংগঠনের নেতার বক্তব্য দিয়ে বাংলাদেশের সংবাদ প্রকাশ করা হয়। গুজব সোস্যাল মিডিয়ায় নানান ভাবে আসে। গুজব প্রতিরোধে সবচেয়ে বেশি ভূমিকা সাংবাদিকদের।

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি হোসাইন আহমেদ হেলালের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেলের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন ঢাকাস্থ লক্ষ্মীপুর সাংবাদিক সমিতির সভাপতি জাকির হোসেন লিটন ও সাধারণ সম্পাদক আরিফুর রহমান, ঢাকা রিপোটর্স ইউনিটি (ডিআরইউ) কার্য নিবাহী সদস্য জুনায়েদ শিশির সহ অনেকে ।

Tag :
About Author Information

Sagor Ahmed

আলোচিত

লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি

বাংলাদেশের বিরুদ্ধে কোন ষড়যন্ত্রই আর টিকবে না : ফয়েজ আহম্মদ

Update Time : ১১:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫