Dhaka , সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
উত্তর মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ লক্ষ্মীপুর পৌরসভার ৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা সুবর্ণচর রাব্বানিয়া মাদ্রাসার অধ্যক্ষর বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ নোয়াখালী ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার লক্ষ্মীপুর জেলা বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাজারুল ইসলাম লক্ষ্মীপুরে সাংবাদিকদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থীর মতবিনময় সুবর্ণচরে খাস জমিতে অবৈধ দোকান,গুড়িয়ে দিলেন প্রশাসন লক্ষ্মীপুরে দুধের শিশু নিয়ে মা কারাগারে, জেলগেটে অপেক্ষায় অন্য ২ সন্তান লক্ষ্মীপুরে আ.লীগ নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ লক্ষ্মীপুরে সরকারি ভাতার কয়েক লাখ টাকা নিয়ে উধাও প্রতারক চক্র

এমন বাংলাদেশ চাই যেখানে গণতন্ত্রের ভিত হবে শক্তিশালী: এ্যানি

  • Reporter Name
  • Update Time : ০৭:৩০ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫
  • ১৪০ Time View

নিজস্ব প্রতিনিধি: বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে গণতন্ত্রের ভিত হবে শক্তিশালী। তা-নাহলে হাসিনা আবার সুযোগ পাবে বলে মন্তব্য করেন বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

শনিবার (২৯ মার্চ) দুপরে গণতন্ত্রের পুনরুদ্ধার আন্দোলনে শহীদ ও নির্যাতিত শতাধিক নেতাকর্মীদের মাঝে তারেক রহমানের ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এ্যানি।

এ সময় শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি আরও বলেন, যদি হাসিনাকে কেউ সুযোগ দিতে চান তাহলে বাংলাদেশের ভবিষ্যত আবারও অন্ধকারের দিকে যাবে। হুমকির মুখে পড়বে বাংলাদেশের গণতন্ত্র। বাংলাদেশের রাজনীতি অস্বাভাবিক হয়ে পড়বে।

এ্যানি আরও বলেন, গত ১৫ বছরে বিএনপির অনেক নেতাকর্মী গুম-খুন হয়েছে। তাদের বিচার পেতে হলে প্রকৃত মামলা তৈরি করবেন। মামলা না হলে বিচার পাবেন না। তবে শত্রুতামূলকভাবে কাউকে মামলায় জড়াবেন না। নিরপরাধ কেউ যেন মামলায় হয়রানির শিকার না হয়।

বাংলাদেশে গত ৬/৭ মাসে প্রকৃত মামলার পাশাপাশি কিছু শত্রুতামূলক আসামিও লিপিবদ্ধ করা হয়েছে। যার কারনে মামলাগুলো দূর্বল হয়ে যায়। প্রকৃত আসামি সুযোগ পেয়ে যায়, এ সুযোগ আপনারা দিবেন না।

বিএনপির যুগ্ম-মহাসচিব বলেন, আমাদের আন্দোলন শুধু জুলাইয়ের আন্দোলন ছিলো না। গত ১৫ বছরে অনেকগুলো জুলাই-আগস্ট ছিল। সর্বশেষ এবারের জুলাই আন্দোলন। তাই আমরা সব এক ও অভিন্ন। এখানে ফাটল ধরানোর সুযোগ কেউ দিবেন না।

গত ১৫ বছরে যারা শহীদ, গুম-খুন ও পঙ্গুত্ব বরণ করেছেন। দৃষ্টি শক্তি হারিয়েছেন আবার জুলাই আন্দোলনে অনেকে শহীদ হয়েছেন। সবাই দেশের জন্য সংগ্রাম করেছেন। জনগনের সরকার প্রতিষ্ঠা হবার পর তাদের দায়িত্ব নিবেন তারেক রহমান।

এ অনুষ্ঠানে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, পৌর বিএনপির আহ্বায়ক মাহবুবুর রহমান লিটন, জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করিম লিটন, জেলা স্বে”ছাসেবক দলের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ হারুন, জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহীম, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

Tag :
About Author Information

Sagor Ahmed

উত্তর মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ

এমন বাংলাদেশ চাই যেখানে গণতন্ত্রের ভিত হবে শক্তিশালী: এ্যানি

Update Time : ০৭:৩০ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫