Dhaka , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি উত্তর মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ লক্ষ্মীপুর পৌরসভার ৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা সুবর্ণচর রাব্বানিয়া মাদ্রাসার অধ্যক্ষর বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ নোয়াখালী ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার লক্ষ্মীপুর জেলা বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাজারুল ইসলাম লক্ষ্মীপুরে সাংবাদিকদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থীর মতবিনময় সুবর্ণচরে খাস জমিতে অবৈধ দোকান,গুড়িয়ে দিলেন প্রশাসন লক্ষ্মীপুরে দুধের শিশু নিয়ে মা কারাগারে, জেলগেটে অপেক্ষায় অন্য ২ সন্তান লক্ষ্মীপুরে আ.লীগ নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

লক্ষ্মীপুরে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ: 

  • Reporter Name
  • Update Time : ১১:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫
  • ১৬০ Time View

নিজস্ব প্রতিবেদক:  লক্ষ্মীপুরে পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর লোকমান হোসেনের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে পৌর বিএনপি। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এসে সমবেত হয়।

আজ শুক্রবার (২৮ মার্চ) দুপুর ৩ টায় লক্ষ্মীপুর পৌরসভা বিএনপির ব্যানারে এ বিক্ষোভ মিছিল করে নেতাকর্মীরা। মিছিলে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বিক্ষোভ পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, ছাত্রজীবন থেকে বিএনপির রাজনীতির সঙ্গে মো. লোকমান হোসেন সম্পৃক্ত। এখন পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এর দায়িত্বে রয়েছেন। দীর্ঘ সময় দায়িত্ব পালনকালে কখনো দলীয় শৃঙ্খলা ভঙ্গ কিংবা ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কোনো কাজে জড়িত ছিলেন না। তিনি বিগত সময়ে আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখেছেন।

এখন সেই নেতাকে মিথ্যা মামলায় আসামি করা হয়েছে। পরিকল্পিতভাবে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর মাইন উদ্দিন লোকমান হোসেনকে মামলায় জড়িয়েছেন। আজকের এই সমাবেশ থেকে, মামলা থেকে লোকমান হোসেনের নাম প্রত্যাহার ও ফ্যাসিষ্ট এর দোসর মাইন উদ্দিনের বিচার দাবি করছি।

এসময় উপস্থিত ছিলেন, পৌর বিএনপির আহ্বায়ক মাহাবুবুর রহমান লিটন, যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কিরণ পাটোয়ারী, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আরমান হোসেন কিরণ প্রমুখ।

Tag :
About Author Information

Sagor Ahmed

আলোচিত

লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি

লক্ষ্মীপুরে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ: 

Update Time : ১১:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫