Dhaka , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি উত্তর মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ লক্ষ্মীপুর পৌরসভার ৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা সুবর্ণচর রাব্বানিয়া মাদ্রাসার অধ্যক্ষর বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ নোয়াখালী ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার লক্ষ্মীপুর জেলা বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাজারুল ইসলাম লক্ষ্মীপুরে সাংবাদিকদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থীর মতবিনময় সুবর্ণচরে খাস জমিতে অবৈধ দোকান,গুড়িয়ে দিলেন প্রশাসন লক্ষ্মীপুরে দুধের শিশু নিয়ে মা কারাগারে, জেলগেটে অপেক্ষায় অন্য ২ সন্তান লক্ষ্মীপুরে আ.লীগ নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

লক্ষ্মীপুরে সদর হাসপাতালের নতুন ভবনে কার্যক্রম শুরু দাবিতে মানববন্ধ

  • Reporter Name
  • Update Time : ০৭:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
  • ১৮০ Time View

নিজস্ব প্রতিনিধি : লক্ষ্মীপুর সদর হাসপাতালের নতুন ভবনের কার্যক্রম শুরুর দাবিতে মানববন্ধন করেছে জামায়াত। বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে হাসপাতাল এলাকায় লক্ষ্মীপুর শহর জামায়াতের উদ্যোগে এ আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তব্য বলেন,লক্ষ্মীপুর জেলায় প্রায় ২০ লাখ মানুষের বসবাস। চিকিৎসার জন্য এখানে ভালো কোন হাসপাতাল নেই। সদর হাসপাতালটি ১০০ শয্যার। জনসংখ্যা অনুযায়ী এটি অপ্রতুল। আরও ১৫০ শয্যার জন্য নতুন ভবন নির্মাণ করা হয়েছে। কিন্তু সেখানে কার্যক্রম শুরু করা হয়নি। চিকিৎসা সেবা নিতে আসা জনসাধারণকে দূর্ভোগ পোহাতে হয়। শয্যার অভাবে মেঝে ও বারান্দায় বিছানা পেতে চিকিৎসা নিতে হচ্ছে। সবসময় রোগীর চাপ থাকে। জনসাধারণের কথা চিন্তা করে দ্রুত নতুন ভবনে চিকিৎসা কার্যক্রম শুরু ব্যবস্থা করতে হবে। আগামি ১ মাসের মধ্যে হাসপাতালের কার্যক্রম শুরু করা না হলে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে। জানা গেছে, জেলাবাসীকে চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্যে ২০১৭ সালের ১৪ই মার্চ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০০ শয্যার হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা করেন। এরই ধারাবাহিকতায় গণপূর্ত বিভাগ থেকে ভবন নির্মাণ কাজের টেন্ডার আহ্বান করা হয়। রুপালি জিএম অ্যান্ড সন্স কনস্যুডিয়াম নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি পায়। প্রথম পর্যায়ে কাজের নির্মাণ ব্যয় ধরা হয়েছিল ৩৫ কোটি ৩৬ লাখ ৯ হাজার ৬৪ টাকা। ২০১৮ সালের ১২ জুন কাজটি শুরু করে ঠিকাদার প্রতিষ্ঠান। শুরুতে কাজের মেয়াদ ছিল ১৮ মাস। সে হিসেবে ২০১৯ সালের ৬ ডিসেম্বরের মধ্যে কাজটি শেষ হওয়ার কথা ছিল। কিন্তু প্রথম দফায় শেষ না হওয়ায় ঠিকাদারি প্রতিষ্ঠানটি কাজের মেয়াদ বৃদ্ধি করে। ২০১৯ সালের ৭ ডিসেম্বর থেকে কাজের মেয়াদ বাড়িয়ে ২০২১ সালের ৭ জুন পর্যন্ত নতুন সময়সীমা বর্ধিত করা হয়। কিন্তু এরমধ্যে আরও তিন বছর পার হয়ে যায়। সব মিলিয়ে দেড় বছর মেয়াদি কাজ গিয়ে গড়ায় ৬ বছরে। কিন্তু আদৌ শেষ করতে পারেনি।

Tag :
About Author Information

Sagor Ahmed

আলোচিত

লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি

লক্ষ্মীপুরে সদর হাসপাতালের নতুন ভবনে কার্যক্রম শুরু দাবিতে মানববন্ধ

Update Time : ০৭:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫