Dhaka , সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি উত্তর মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ লক্ষ্মীপুর পৌরসভার ৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা সুবর্ণচর রাব্বানিয়া মাদ্রাসার অধ্যক্ষর বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ নোয়াখালী ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার লক্ষ্মীপুর জেলা বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাজারুল ইসলাম লক্ষ্মীপুরে সাংবাদিকদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থীর মতবিনময় সুবর্ণচরে খাস জমিতে অবৈধ দোকান,গুড়িয়ে দিলেন প্রশাসন লক্ষ্মীপুরে দুধের শিশু নিয়ে মা কারাগারে, জেলগেটে অপেক্ষায় অন্য ২ সন্তান লক্ষ্মীপুরে আ.লীগ নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

লক্ষ্মীপুর সদর হাসপাতাল থেকে ৭ দালাল আটক

  • Reporter Name
  • Update Time : ০৪:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
  • ২৪৯ Time View

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুর ১০০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে অভিযান চালিয়ে ৭ দালালকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- ফেরদৌস লক্ষ্মীপুর পৌর শহরের সমসেরাবাদ এলাকার তাজুল হক খন্দকারের ছেলে, দুলাল লামচরী এরাকার মো. সিরাজের ছেলে, লিটন রায়পুরের চরপাতা গ্রামের মনিরুল ইসলামের ছেলে, রোজিনা চরলক্ষ্মী গ্রামের ফারুকের স্ত্রী, নাজমা সদরের লাহারকান্দি গ্রামের খোকনের স্ত্রী, কবির লক্ষ্মীপুর পৌর শহরের বাঞ্চানগর এলাকার আবুল হোসেনের ছেলে ও সোহেল সদর উপজেলার খিলবাইছা গ্রামের নান্টু মিয়ার ছেলে।প্রত্যক্ষদর্শীরা জানায়, সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসলে দালালের খপ্পরে পড়তে হয়। তারা কৌশলী কথাবার্তা বলে রোগীদের প্রাইভেট হাসপাতালে নিয়ে যায়। এতে রোগী আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হলেও তারা আর্থিকভাবে লাভবান হয়। বৃহস্পতিবার দুপুরে এনএসআইয়ের তথ্য অনুযায়ী সেনাবাহিনী ও পুলিশ সদর হাসপাতালে যৌথভাবে অভিযান চালায়। এতে ৭ দালালকে আটক করা হয়েছে।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. অরুপ পাল বলেন, সিভিল সার্জনের সঙ্গে আমাদের সভা ছিল। এজন্য অভিযানের সময় আমি হাসপাতালে ছিলাম না। পরে অভিযানের বিষয়ে খবর পেয়েছি।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি আব্দুল মোন্নাফ বলেন, সদর হাসপাতালে আটক দালালদেরকে থানা নিয়ে আসা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে

Tag :
About Author Information

Sagor Ahmed

লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি

লক্ষ্মীপুর সদর হাসপাতাল থেকে ৭ দালাল আটক

Update Time : ০৪:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫