নিজস্ব প্রতিনিধি:লক্ষ্মীপুরে আদালত কর্তৃক হেবাকৃত দলিল বাতিল হওয়ায় বাদী আবদুল গনিকে প্রাণনাশের হুমকীর প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। বাদী আব্দুল গনি রায়পুর উপজেলার ৪নং সোনাপুর ইউনিয়নে রাখালিয়া গ্রামে ৩নং ওয়ার্ডে মৃত মোহাম্মদ মিয়ার মেঝো ছেলে।
৩ মার্চ সোমবার সকাল ১১ টায় লক্ষ্মীপুর রিপোর্টার্স ক্লাবে অনুষ্টেয় সংবাদ সম্মেলনে বাদী আব্দুল গনি তার লিখিত অভিযোগে বলেন, রায়পুর উপজেলার ৪নং সোনাপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডে রাখালিয়া গ্রামের বাসিন্দা স্থানীয় ইসমাইল হোসেন, মুক্তার হোসেন, আব্দুল মতিন এবং সদর উপজেলা ৩নং দালাল বাজার ইউনিয়নে মহাদেবপুর গ্রামের বাসিন্দা হানিফ বেপারি, আব্দুল মতিন, আরিফুর রহমান, নাছির আহম্মদ মো: দুলাল এরা ৭জন সংবদ্ধ একটি চক্র। এই চক্রটি আমার ছোট ভাই হুমায়ুনকে কলা কৌশলে তাদের গ্রুপের সদস্য করে। এ চক্রটি হুমায়ুন কে দিয়ে আমার ও আমার মা হনুফা খাতুনকে জিম্মি করে আমাদের দু’জনের জমি হেবা দলিল করে নেয়। এরপর আমি ও আমার মা হুনুফা খাতুন লক্ষ্মীপুর যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতে (৭৭/২০২৪ ইং) একটি মোকদ্দমা দায়ের করিলে আদালত দীর্ঘ শুনানির পর রায় ডিগ্রী আমি বাদির অণুকুলে প্রদান করেন। এতে ক্ষিপ্ত হয়ে ইসমাঈল ও হানিফ বেপারী সহ এ চক্রটি আমার বাড়ীতে এসে আমাকে প্রাণে হত্যার হুমকী দেয়। জীবনের নিরাপত্তা চেয়ে এই চক্রের ৭জন কে বিবাদী করে নির্বাহী ম্যাজিস্টেট আদালতে ১০৭/১১৭ ধারা(গ) এ বরাবর একটি মিছ মামলা করি। এতে বিবাদীরা ক্ষিপ্ত হয়ে রাখালিয়া বাজারে আমার দোকানের ভিতরে প্রবেশ করে মামলা তুলে নেওয়ার জন্য আমাকে গালমন্দ করে বর্তমানে আমি চরম নিরাপত্তাহীনতা মধ্যে জীবন জাপন করছি
শিরোনাম :
লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি
উত্তর মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ
লক্ষ্মীপুর পৌরসভার ৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা
সুবর্ণচর রাব্বানিয়া মাদ্রাসার অধ্যক্ষর বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ
নোয়াখালী ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার
লক্ষ্মীপুর জেলা বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাজারুল ইসলাম
লক্ষ্মীপুরে সাংবাদিকদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থীর মতবিনময়
সুবর্ণচরে খাস জমিতে অবৈধ দোকান,গুড়িয়ে দিলেন প্রশাসন
লক্ষ্মীপুরে দুধের শিশু নিয়ে মা কারাগারে, জেলগেটে অপেক্ষায় অন্য ২ সন্তান
লক্ষ্মীপুরে আ.লীগ নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ
লক্ষ্মীপুরে আদালত কর্তৃক হেবাকৃত দলিল বাতিল হওয়ায় বাদীকে প্রাণনাশের হুমকি প্রতিবাদ
-
Reporter Name - Update Time : ০৮:০৩ অপরাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫
- ১৪২ Time View
Tag :













