Dhaka , মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি উত্তর মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ লক্ষ্মীপুর পৌরসভার ৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা সুবর্ণচর রাব্বানিয়া মাদ্রাসার অধ্যক্ষর বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ নোয়াখালী ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার লক্ষ্মীপুর জেলা বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাজারুল ইসলাম লক্ষ্মীপুরে সাংবাদিকদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থীর মতবিনময় সুবর্ণচরে খাস জমিতে অবৈধ দোকান,গুড়িয়ে দিলেন প্রশাসন লক্ষ্মীপুরে দুধের শিশু নিয়ে মা কারাগারে, জেলগেটে অপেক্ষায় অন্য ২ সন্তান লক্ষ্মীপুরে আ.লীগ নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

লক্ষ্মীপুরে যুবদলের নবগঠিত কমিটির আনন্দ মিছিল ও সংবাদ সম্মেলন

  • Reporter Name
  • Update Time : ০৭:০৮ অপরাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫
  • ২১৪ Time View

নিজস্ব প্রতিনিধি: প্রত্যাশিত পদ না পেয়ে বিক্ষোভ করছেন কেউ কেউ যারা পদ বঞ্চিত হয়েছেন বা কাঙ্খিত পদ পাননি। তারাই বিক্ষোভ মিছিল করছেন। প্রতিবাদ জানাচ্ছেন। বিভিন্ন উশৃঙ্খল মন্তব্য করে নব গঠিত কমিটি বাতিলের দাবিও করছেন। পদবঞ্চিত হওয়ায় তারা ক্ষুব্ধ হয়েছেন। দুঃখ পেয়েছেন। যুবদল তথা বিএনপিকে বিতর্কিত করার উদ্দেশ্যে নয়। কষ্ট পাওয়ায় ওনারা এমন আচরণ করছেন।
সোমবার (৩ মার্চ) বিকালে লক্ষ্মীপুর সদর উপজেলা পশ্চিম যুবদলের নবগঠিত কমিটির আহ্বায়ক আবদুল মালেক এ দাবি জানান। দালাল বাজার ইউনিয়ন বিএনপির কার্যালয়ে সদর উপজেলা পশ্চিম যুবদল আয়োজিত সংবাদ সম্মেলনে কথাগুলা বলেন তিনি।

আরও বলেন, দীর্ঘদিন কমিটি না হওয়ায়। অনেকেই শীর্ষ পদের যোগ্যতা রাখে। কিন্তু সবাইকে এক কমিটির সভাপতি ও সদস্য সচিব করা সম্ভব নয়। জেলা নেতৃবৃন্দ আমাকে আহ্বায়কের দায়িত্ব দিয়েছেন। আমি দলীয় গঠনতন্ত্র অনুসরন করে সেই দায়িত্ব পালন করবো।

আবদুল মালেক বলেন, যারা বিক্ষোভ কিংবা প্রতিবাদ জানাচ্ছেন। তাদের সঙ্গে বৈঠক করবো। আগামী দিনে উপজেলা ও ইউনিয়ন কমিটিগুলোতে তাদেরকে মূল্যায়িত করবো। তারাও দলের জন্য নিবেদিত। বিগত দিনে আমরা একত্রে স্বৈরাচার শেখ হাসিনার পতনে আন্দোলন করেছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পশ্চিম যুবদলের নবগঠিত কমিটির যুগ্ন আহ্বায়ক আবদুর রহমান, সদস্য বেল্লাল হোসেন, তাজ উদ্দিন কিরন, মাহফুজ পাটোয়ারী, আরিফ খান জয়, শিপন পাটোয়ারী, আল আমিন পাটোয়ারী, ইকবাল হোসেন, আবদুল হান্নানসহ যুবদলের বিপুল সংখ্যাক নেতাকর্মী।

এরআগে, নবাগত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করা হয়। মিছিলটি দালাল বাজার খোয়া সাগর দিঘীর পাড় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

উল্লেখ্য, লক্ষ্মীপুর সদর উপজেলা পশ্চিম যুবদল সহ জেলার ১১ টি ইউনিটের কমিটি গঠন করা হয়। প্রত্যেক কমিটি সদস্য সংখ্যা ৩৫ জন। শনিবার (১ মার্চ) দুপুরে কেন্দ্রীয় যুবদলের ভেরিফাইড ফেসবুক পেইজে কমিটির সংবাদ বিজ্ঞপ্তিগুলো প্রচার করা হয়। সদর উপজেলা (পশ্চিম) যুবদলের আহ্বায়ক আব্দুল মালেক ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান ও সদস্য সচিব করা হয় জাকির হোসেনকে ।

Tag :
About Author Information

Sagor Ahmed

লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি

লক্ষ্মীপুরে যুবদলের নবগঠিত কমিটির আনন্দ মিছিল ও সংবাদ সম্মেলন

Update Time : ০৭:০৮ অপরাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫