Dhaka , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি উত্তর মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ লক্ষ্মীপুর পৌরসভার ৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা সুবর্ণচর রাব্বানিয়া মাদ্রাসার অধ্যক্ষর বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ নোয়াখালী ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার লক্ষ্মীপুর জেলা বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাজারুল ইসলাম লক্ষ্মীপুরে সাংবাদিকদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থীর মতবিনময় সুবর্ণচরে খাস জমিতে অবৈধ দোকান,গুড়িয়ে দিলেন প্রশাসন লক্ষ্মীপুরে দুধের শিশু নিয়ে মা কারাগারে, জেলগেটে অপেক্ষায় অন্য ২ সন্তান লক্ষ্মীপুরে আ.লীগ নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

লক্ষ্মীপুরে ডিপ্লোমা চিকিৎসকদের বিরুদ্ধে অপপ্রচার বন্ধে সংবাদ সম্মেলন

  • Reporter Name
  • Update Time : ০১:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৭৮ Time View

লক্ষ্মীপুর প্রতিনিধি : ডিপ্লোমা চিকিৎসকদের বিরুদ্ধে অপপ্রচার বন্ধের দাবিতে লক্ষ্মীপুরে সংবাদ সম্মেলন করা হয়েছে। এসময় ডিপ্লোমা চিকিৎসা ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা ও ম্যাটস কারিকুলাম বন্ধ করার ষড়যন্ত্রের প্রতিবাদ জানানো হয়। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে শহরের স্থানীয় চাইনিজ রেস্তোরায় জেলা বিডিএমএ, বেকার ডিপ্লোমা চিকিৎসক ও সম্মিলিত ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদের ব্যানারে এ আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলন তারা বলেন, ১৯৭৬ সালে ম্যাটস কারিকুলাম চালু হয়েছে। ১৯৭৯ সালে চাকরি শুরু হয়। এখন এটি আওয়ামী লীগের প্রকল্প বলে অপপ্রচার চালানো হচ্ছে। ৪ বছর ৬ মাস হচ্ছে ডিপ্লোমা চিকিৎসকদের কোর্স। কিন্তু স্বাস্থ্য বিভাগ মেডিকেলে শিক্ষার্থীদের ভুল বুঝিয়ে আমাদের এ কোর্স ৬ মাসের বলে অপপ্রচার চালাচ্ছে। চিকিৎসা ক্ষেত্রে প্রান্তিক অঞ্চলের ৮৫ শতাংশ জনগণের ভরসা ডিপ্লোমা চিকিৎসকরা। এখন স্বাস্থ্য বিভাগীয় প্রশাসন নিজেদের স্বার্থ হাসিলের জন্য জনগণের স্বার্থ ক্ষুন্ন করতে মেডিকেল কলেজের শিক্ষার্থীদের উস্কে দিচ্ছে। দ্রুত এসব অপপ্রচার বন্ধ করতে হবে।

এসময় উপস্থিত ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশনের জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক ডাঃ কামালুর রহিম সমর, জেলা কমিটির আহবায়ক ডাঃ শেখ মুজিবুর রহমান, সদর উপজেলা কমিটির আহবায়ক ডাঃ মাকসুদুর রহমান ভূঁইয়া ও রামগতি উপজেলা কমিটির আহবায়ক মেছবাহ উদ্দিন প্রমুখ।

Tag :
About Author Information

Sagor Ahmed

আলোচিত

লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি

লক্ষ্মীপুরে ডিপ্লোমা চিকিৎসকদের বিরুদ্ধে অপপ্রচার বন্ধে সংবাদ সম্মেলন

Update Time : ০১:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫