Dhaka , বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লক্ষ্মীপুর জেলা বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাজারুল ইসলাম লক্ষ্মীপুরে সাংবাদিকদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থীর মতবিনময় সুবর্ণচরে খাস জমিতে অবৈধ দোকান,গুড়িয়ে দিলেন প্রশাসন লক্ষ্মীপুরে দুধের শিশু নিয়ে মা কারাগারে, জেলগেটে অপেক্ষায় অন্য ২ সন্তান লক্ষ্মীপুরে আ.লীগ নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ লক্ষ্মীপুরে সরকারি ভাতার কয়েক লাখ টাকা নিয়ে উধাও প্রতারক চক্র রামগতি ভূমিদস্যুর বিরুদ্ধে ভূমিহীনের জমি দখলের চেষ্টার অভিযোগ রামগতিতে সংসার করতে স্ত্রীর ৯ শর্ত, মেনে নিতে না পেরে স্বামীর আত্মহত্যা ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি লক্ষ্মীপুরের সন্তান মুন্না নির্বাচিত কমলনগরে আশঙ্কাজনক হারে বাড়ছে চুরি-ডাকাতি,

লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় অটোরিকসার দুই যাত্রী নিহত

  • Reporter Name
  • Update Time : ০২:৫০ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫
  • ১৯০ Time View

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুর-মজুচৌধুরীহাট সড়কে ড্রাম ট্রাকের ধাক্কায় অটোরিকসার দুই যাত্রী নিহত ও একজন গুরুতর আহত হয়েছে। নিহতরা হচ্ছে, সদর উপজেলার টুমচর এলাকার রফিক উল্যাহর ছেলে আনোয়ার হোসেন(৩৫) ও চররমনীর বাসিন্দা মুরাদ হোসেন(৩২)। অপরদিকে আজাদ হোসেন(৪৫) নামে আরো একজন গুরুতর আহত হয়েছে। তার অবস্থায় আশংকাজনক বলে জানিয়েছেন, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. অরুপ পাল। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে মজুচৌধুরীরহাট সড়কের ফিসারী এলাকায়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মুরাদ হোসেনসহ তিন যাত্রী অটোরিকসা নিয়ে সদর উপজেলার চররমনী মোহন এলাকার চরআলী আহসান এলাকা থেকে লক্ষ্মীপুর-মজুচৌধুরীহাট সড়কের দিকে আসছিলেন। এসময় অটোরিকসাটি সড়কে উঠার সাথেই মুজচৌধুরীরহাট থেকে বালুবাহি ড্রাম ট্রাকের ধাক্কায় অটোরিকসাটি ধুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে মারা যান মুরাদ হোসেন। গুরুতর আহত দুইজনকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়ার পথে মারা যান আনোয়ার হোসেন নামে আরো একজন। গুরুতর আহত আজাদ হোসেনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থায় আশংকাজনক বলে জানিয়েছেন, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. অরুপ পাল। আজাদ হোসেনের মাথায় বড় ধরনের আঘাত লেগেছে। এখন পর্যন্ত কিছুই বলা যাচ্ছেনা।

স্থানীয়রা অভিযোগ করে বলেন প্রতিনিয়ত অবৈধ এসব ড্রাম ট্রাক বন্ধের জন্য মানববন্ধনসহ নানা কর্মসুচি পালন করে আসলেও এখনো তা বন্ধ হচ্ছেনা। ড্রামের ট্রাকের ধাক্কায় দুইজন মারা যান। এনিয়ে গত ৬ মাসে এই সড়কে ড্রামের ট্রাকের সংর্ঘষ ও চাপায় মারা যান ১০জন। প্রশাসনের পক্ষ থেকে একাধিক অভিযান চালানো হলেও তা মানা হচ্ছেনা বলে অভিযোগ করেন স্থানীয়রা। দ্রুত এসব অবৈধ ড্রাম ট্রাক বন্ধ না হলে সামনে আরো বড় ধরনের দূর্ঘটনার আশংকা রয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মোন্নাফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুইজনের লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ড্রাম ট্রাকটি জব্দ করা যায়নি। চালক পলাতক রয়েছে। চালককে ধরতে অভিযান চলছে।

Tag :
About Author Information

Sagor Ahmed

আলোচিত

লক্ষ্মীপুর জেলা বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাজারুল ইসলাম

লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় অটোরিকসার দুই যাত্রী নিহত

Update Time : ০২:৫০ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫