Dhaka , রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সুবর্ণচরে খাস জমিতে অবৈধ দোকান,গুড়িয়ে দিলেন প্রশাসন লক্ষ্মীপুরে দুধের শিশু নিয়ে মা কারাগারে, জেলগেটে অপেক্ষায় অন্য ২ সন্তান লক্ষ্মীপুরে আ.লীগ নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ লক্ষ্মীপুরে সরকারি ভাতার কয়েক লাখ টাকা নিয়ে উধাও প্রতারক চক্র রামগতি ভূমিদস্যুর বিরুদ্ধে ভূমিহীনের জমি দখলের চেষ্টার অভিযোগ রামগতিতে সংসার করতে স্ত্রীর ৯ শর্ত, মেনে নিতে না পেরে স্বামীর আত্মহত্যা ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি লক্ষ্মীপুরের সন্তান মুন্না নির্বাচিত কমলনগরে আশঙ্কাজনক হারে বাড়ছে চুরি-ডাকাতি, খাল খনন অব্যাহত থাকলে দেশে নতুন বিপ্লব সৃষ্টি হবে : পানিসম্পদ মন্ত্রী খাজনা আদায়ে ভূমি অফিসের ‘হালখাতা’ ১৪৩৩ বঙ্গাব্দ অনুষ্ঠিত

নির্বাচন ছাড়া দেশে স্থিতিশীলতা আসবেনা-শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

  • Reporter Name
  • Update Time : ১০:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫
  • ১৭৫ Time View

নিজস্ব  প্রতিনিধি :বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ‘নির্বাচন ছাড়া দেশে স্থিতিশীলতা আসবেনা। স্থিতিশীলতা ব্যবসার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন। অন্তবর্তিকালিন সরকার কিছু সময়ের জন্য। এ সরকার ফার্মানেন্ট সরকার নয়। জনগণের সরকার হলে ৫ বছরের জন্য একটা দায়িত্ব পেয়ে যাবেন। এতে দেশ স্থিতিশীলতায় থাকবে। তাই দ্রুত সময়ের মধ্যে একটি নির্বাচন দিয়ে দেশটাকে স্থিতিশীলতায় নিয়ে আসুন।’
শুক্রবার বিকালে চৌপল্লী কালিদাস উচ্চ বিদ্যালয় মাঠে উত্তর জয়পুর ইউনিয়ন কৃষক দল আয়োজিত কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ‘গণতন্ত্রের ভীতকে শক্তিশালী করতে হলে তার পূর্বশর্ত হলো নির্বাচন। হাসিনার আমলে গনতন্ত্রের আগে উন্নয়নের ব্যবসা করেছে, লুটপাট করেছে। কিন্তু বিএনপির ক্ষেত্রে একটু ভিন্ন। বিএনপি জনগণের প্রতিনিধিত্বশীল গণতন্ত্রের ভীতকে শক্তিশালী করার দিকে সবেচেয়ে বেশি নজর দিচ্ছে। মানুষ জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে গর্বিত এবং নির্ভরশীল।’
সমাবেশে ইউনিয়ন কৃষক দলের আহবায়ক মো. খালেদ হোসেন সেলিমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, বিএনপি নেতা নিজাম উদ্দিন ভূঁইয়া। প্রধান বক্তা ছিলেন, কৃষকদলের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ। বক্তব্য রাখেন, জেলা কৃষকদলের সভাপতি মাহবুব আলম মামুন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহেল, জেলা শ্রমিক দলের সভাপতি এম এ হাশেম প্রমুখ। এসময় সহযোগী সংগঠনের অন্যান্য নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :
About Author Information

Sagor Ahmed

সুবর্ণচরে খাস জমিতে অবৈধ দোকান,গুড়িয়ে দিলেন প্রশাসন

নির্বাচন ছাড়া দেশে স্থিতিশীলতা আসবেনা-শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

Update Time : ১০:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫