Dhaka , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি উত্তর মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ লক্ষ্মীপুর পৌরসভার ৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা সুবর্ণচর রাব্বানিয়া মাদ্রাসার অধ্যক্ষর বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ নোয়াখালী ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার লক্ষ্মীপুর জেলা বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাজারুল ইসলাম লক্ষ্মীপুরে সাংবাদিকদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থীর মতবিনময় সুবর্ণচরে খাস জমিতে অবৈধ দোকান,গুড়িয়ে দিলেন প্রশাসন লক্ষ্মীপুরে দুধের শিশু নিয়ে মা কারাগারে, জেলগেটে অপেক্ষায় অন্য ২ সন্তান লক্ষ্মীপুরে আ.লীগ নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

রায়পুরে পূর্ব শত্রুতার জের পুকুরে বিষ ঢেলে মাছ নিধন

  • Reporter Name
  • Update Time : ০৩:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫
  • ৩৫৬ Time View

রাকিব হোসেন,স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুরের রায়পুরে একটি পুকুরে বিষ প্রয়োগ করে অর্ধলক্ষ টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) গভীর রাতে উপজেলার বামনী ইউনিয়নের ৫নং ওয়ার্ডস্থ চিনন বেপারি বাড়িতে এ ঘটনা ঘটে।

বিষ প্রয়োগের ফলে পুকুরের প্রায় অর্ধলক্ষ টাকার মাছ মরে ভেসে উঠেছে।

ওই ওয়ার্ড মেম্বার আলমগীর হোসেন জানান, দীর্ঘদিন যাবত এদের মধ্যে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছে। গতকাল রাতে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। বিষয়টি জানতে পেরে আমি সমাধানের আশ্বাস দেই। কিন্তু এ ঘটনাকে কেন্দ্র করে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন করা গুরুতর অপরাধ।

ভুক্তভোগী পরিবার জানায়, বিষ প্রয়োগকৃত পুকুরে পাঙ্গাস, তেলাপিয়া, পুঁটিসহ দেশীয় বিভিন্ন জাতের মাছ চাষ করছিল ড্রাইভার ফিরোজ আলম ও তার ভাইয়েরা।
আজই পুকুর সেচ করে মাছগুলো বাজারে বিক্রির কথা ছিল তাদের।
কিন্তু বৃহস্পতিবার রাতে একই বাড়ির বাসিন্দা হোসেন আহাম্মদ ও সুলতান আহাম্মদ বিষ প্রয়োগ করে মাছগুলো মেরে ফেলে।
সকালে পুকুরে গেলে মাছগুলো মরে ভেসে উঠতে দেখা যায়।

বিষয়টি নিয়ে অভিযুক্ত সুলতান আহাম্মদের সাথে কথা হলে তিনি জানান, আমাদের সাথে জমিজমা সংক্রান্ত ঝামেলা রয়েছে, গতকাল রাতে ঝগড়াও হয়েছে। তবে, পুকুরের মাছগুলো আমরা মারিনি।

এ ঘটনায় রায়পুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ফিরোজ আলম ড্রাইভার।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি নিয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
About Author Information

Sagor Ahmed

আলোচিত

লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি

রায়পুরে পূর্ব শত্রুতার জের পুকুরে বিষ ঢেলে মাছ নিধন

Update Time : ০৩:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫