Dhaka , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লক্ষ্মীপুরে সরকারি কবরস্থানের জমি দখল করে মার্কেট নির্মাণের অভিযোগ লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি উত্তর মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ লক্ষ্মীপুর পৌরসভার ৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা সুবর্ণচর রাব্বানিয়া মাদ্রাসার অধ্যক্ষর বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ নোয়াখালী ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার লক্ষ্মীপুর জেলা বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাজারুল ইসলাম লক্ষ্মীপুরে সাংবাদিকদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থীর মতবিনময় সুবর্ণচরে খাস জমিতে অবৈধ দোকান,গুড়িয়ে দিলেন প্রশাসন লক্ষ্মীপুরে দুধের শিশু নিয়ে মা কারাগারে, জেলগেটে অপেক্ষায় অন্য ২ সন্তান

সরকারি ভুমিহীনের ঘর ইউপি সদস্যের দখলে

  • Reporter Name
  • Update Time : ০৮:৪৯ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫
  • ১৬৩ Time View

রামগতি প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগতি চর আবদুল্যা ইউনিয়ন পরিষদের এক ইউপি সদস্যের বিরুদ্ধে আশ্রয়ান প্রকল্পের ২টি ঘর দখলের অভিযোগ। এ ঘটনায় লক্ষ্মীপূর জেলা প্রশাসক কার্যালয়ে অভিযোগ করেন ইউপি সদস্য আবদুল হান্নান।

জেলার রামগতি উপজেলার চর আবদুল্যা ইউনিয়নের চরগজারিয়া তেলির চরের চেয়ারম্যান বাজারের পাশে ইউপি সদস্য আবদুল মতিনের বসত ঘরটি মজিব বর্ষের গৃহহীনদের ঘর। এখানে দুটি ঘরকে একটি ঘরে পরিণত করেন তিনি। ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বর্তমান মেম্বার তিনি।

রবিবার (৪ জানুয়ারী) ইউপি সদস্যের অভিযোগ ও স্থানীয় সূত্রে জানাগেছে, ইউপি সদস্য আওয়ামীলীগ নেতা তৎকালীন ক্ষমতার প্রভাবে আশ্রয়ান প্রকল্পের দুটি ঘর দখল নিয়ে পরিবার নিয়ে বসবাস করছেন তিনি। তার ছেলে মাকছুদ পাশ্বর্তী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের একটি শ্রেণী কক্ষ দখল নিয়ে বিভিন্ন মালামাল সংরক্ষন করেছে। এছাড়া এলাকাবাসির অভিযোগ, স্থানীয় টিপু সুলতান মাধ্যমিক বিদ্যালয়ে গরু-ছাগল বেঁধে ময়লার ভাগাড়ে পরিণত করছেন তারা। ফলে অযত্নে অবহেলায় বিদ্যালয়টি বন্ধ হয়ে যায়। দূর্গম চরে শিক্ষার আলো থেকে বঞ্চিত হয়ে হাজারে শিক্ষার্থী। এসব অনিয়মের বিষয় জেলা প্রশাসকের নিকট অভিযোগ করেন একই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আবদুল হান্নান মেম্বার।

অভিযোগের বিষয়ে ইউপি সদস্য আবদুল মতিন জানান, ইউএনও’র অনুমতি নিয়ে ঘর উত্তোলন করে দু’টি ঘরে বসবাস করছেন পরিবার নিয়ে। এ ছাড়া স্থানীয়রা গরু-ছাগল বাঁধার কারণে মাধ্যমিক বিদ্যালয়ের পরিবেশ নষ্ট হচ্ছে বলে জানান তিনি।

অতিরিক্ত জেলা প্রশাসক, জেপি দেওয়ান জানান, শিক্ষা প্রতিষ্ঠানে গরু-ছাগলের বিচরন কোনভাবে কাম্য নয়, এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেয়া হবে। বিদ্যালয়ে স্থায়ী ভাবে শিক্ষক নিয়োগের উদ্যেগ গ্রহন করা হবে। সরকারী ঘর যার জমি নেই ভুমিহীন তিনি পাবেন। এছাড়া একজনে একাধিক ঘর পাওয়ার সুযোগ নেই। এ ব্যপারে ইউএনওকে যথাযথ ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হবে।

Tag :
About Author Information

Sagor Ahmed

আলোচিত

লক্ষ্মীপুরে সরকারি কবরস্থানের জমি দখল করে মার্কেট নির্মাণের অভিযোগ

সরকারি ভুমিহীনের ঘর ইউপি সদস্যের দখলে

Update Time : ০৮:৪৯ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫