Dhaka , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি উত্তর মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ লক্ষ্মীপুর পৌরসভার ৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা সুবর্ণচর রাব্বানিয়া মাদ্রাসার অধ্যক্ষর বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ নোয়াখালী ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার লক্ষ্মীপুর জেলা বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাজারুল ইসলাম লক্ষ্মীপুরে সাংবাদিকদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থীর মতবিনময় সুবর্ণচরে খাস জমিতে অবৈধ দোকান,গুড়িয়ে দিলেন প্রশাসন লক্ষ্মীপুরে দুধের শিশু নিয়ে মা কারাগারে, জেলগেটে অপেক্ষায় অন্য ২ সন্তান লক্ষ্মীপুরে আ.লীগ নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

লক্ষ্মীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১

  • Reporter Name
  • Update Time : ০৭:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪
  • ১৩৪ Time View

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ‘আল মদিনা’ নামের একটি বাসে গ্যাস রিফিলের সময় সিলিন্ডার বিস্ফোরণে ঘটনাস্থলেই আবুল কালাম নামের একজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ২ জন। আশঙ্কাজনক অবস্থায় থাকা আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় পাঠানো হয়েছে।

বুধবার আনুমানিক ভোর ৪টার দিকে লক্ষ্মীপুর পৌর শহরের মুক্তিগঞ্জ এলাকার গ্রীণ লীফ সিএনজি ফিলিং স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। নিহত কালাম পেশায় রং মিস্ত্রি। সে পৌর শহরের সাহাপুর এলাকার জাকির হোসেনের ছেলে। অন্য আহতরা হলেন নাইম ও আবুল হোসেন। আরেকজন আহতের পরিচয় জানা যায়নি।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, ভোর রাত ৪টার দিকে লক্ষ্মীপুর-রামগতি রুটে চলাচলকারী আল-মদিনা পরিবহন নামের একটি বাস গ্যাস নিতে গ্রীণ লীফ গ্যাস স্টেশনে আসে। ফিলিং স্টেশন থেকে বাসের সিলিন্ডারে গ্যাস দেয়ার সময় হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ১ জনের মৃত্যু হয়। এসময় আহত হন আরও ২ জন। ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়লে খবর পেয়ে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের ১ টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায়।

স্থানীয়রা জানান, আল মদিনা নামের ওই বাসটি শহরের ঝুমুর এলাকায় রং এর কাজ শেষে ওই ফিলিং স্টেশনে গ্যাস নিতে আসে। এসময় রং মিস্ত্রি আবুল কালামও ফিলিং স্টেশনে আসেন বাসের সঙ্গে। সেখানেই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে হয়ে মারা যান তিনি।

স্থানীয়রা বলছেন, শীতের রাত হওয়ায় ফিলিং স্টেশনে গাড়ির চাপ ছিল না। অন্যথায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারতো।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক জয়নাল আবেদীন জানান, ১ জনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিকেলে পাঠানো হয়।

Tag :
About Author Information

Sagor Ahmed

আলোচিত

লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি

লক্ষ্মীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১

Update Time : ০৭:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪