Dhaka , শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি উত্তর মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ লক্ষ্মীপুর পৌরসভার ৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা সুবর্ণচর রাব্বানিয়া মাদ্রাসার অধ্যক্ষর বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ নোয়াখালী ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার লক্ষ্মীপুর জেলা বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাজারুল ইসলাম লক্ষ্মীপুরে সাংবাদিকদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থীর মতবিনময় সুবর্ণচরে খাস জমিতে অবৈধ দোকান,গুড়িয়ে দিলেন প্রশাসন লক্ষ্মীপুরে দুধের শিশু নিয়ে মা কারাগারে, জেলগেটে অপেক্ষায় অন্য ২ সন্তান লক্ষ্মীপুরে আ.লীগ নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহিদ পরিবার ও আহতদের আর্থিক সহায়তা

  • Reporter Name
  • Update Time : ০৭:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪
  • ১৪১ Time View

  নিজস্ব প্রতিনিধি:  লক্ষ্মীপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহিদদের পরিবার ও আহতদেরকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে সদর উপজেলা পরিষদ হলরুমে জেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের ব্যানারে আনুষ্ঠানিকভাবে ১৪ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন- জেলা পুলিশ সুপার মো. আকতার হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জসিম উদ্দিন, জেলা সিভিল সার্জন আহমেদ কবীর, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক স্বপন কুমার হালদার প্রমুখ।

প্রশাসন সূত্র জানায়, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে লক্ষ্মীপুরের ১৬ জন শহিদ হয়েছেন। আহত হয়েছেন ২৫৮ জন। শহিদদের পরিবার ও আহতদেরকে সহায়তার উদ্যোগ নেওয়া হয়। এতে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের পক্ষ থেকে ১৪ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। এতে শহীদ পরিবারকে ১০ হাজার ও আহতদের ৫ হাজার টাকা করে চেক বিতরণ করা হয়েছে।

জেলা পুলিশ সুপার মো. আকতার হোসেন বলেন, ৪ আগস্ট ছাত্র-জনতার ওপর হামলা ও গুলিবর্ষনকারীদের গ্রেফতারে পুলিশ কাজ করছে। ইতিমধ্যে অনেককেই গ্রেফতার করা হয়েছে। যারা অবৈধ সম্পদের মালিক। তাদের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে ব্যবস্থা নেওয়া হবে।

জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বলেন, আহতদের সুচিকিৎসা নিশ্চিতে সিভিল সার্জনের নেতৃত্বে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। ২২ জনকে উন্নত চিকিৎসা দেওয়ার লক্ষ্যে মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। আহত ও শহিদ পরিবারের নিরাপত্তা বিষয়ে ব্যবস্থা নিয়েছে পুলিশ।

Tag :
About Author Information

Sagor Ahmed

লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহিদ পরিবার ও আহতদের আর্থিক সহায়তা

Update Time : ০৭:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪