Dhaka , মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
লক্ষ্মীপুরে পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলা আহত ৪ লক্ষ্মীপুর ছাত্রদল নেতার ওপার তেল ব্যাবসায়ীর হামলা আহত ৪ জমি-অর্থ হাতানোর উদ্দেশ্যে সাবেক সেনা সদস্যকে মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ খাল দখলমুক্ত ও বর্জ্যমুক্ত করার আহ্বান পানিসম্পদ মন্ত্রী এ্যানি প্রধানমন্ত্রী তার প্ল্যান বাস্তবায়নে ঝাঁপিয়ে পড়েছেন: জনপ্রশাসন উপদেষ্টা লক্ষ্মীপুরে ৫ টাকা নিয়ে বিরোধ: প্রবাসী ভাইকে পিটিয়ে হত্যার করলো আপন বড় ভাই ১৮০ দিনের মধ্যে খাল খনন প্রকল্পের কার্যক্রম শুরু করবে সরকার নির্মাণ কাজে বাধা-হয়রানির অভিযোগ, প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রথমবারের মতো মন্ত্রী হলেন লক্ষ্মীপুরে কৃতি সন্তান এ্যানি লক্ষ্মীপুরের ৪ আসনেই বিএনপির জয়

প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ কর্মকর্তাকে রিলিজ

  • Reporter Name
  • Update Time : ০১:৩৫ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪
  • ১১৬ Time View
রামগতি  প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগতিতে গণকবরের টাকা আত্মসাতের ঘটনায় উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তাকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) উপজেলা প্রশাসন ও বিশেষ প্রজ্ঞাপন সূত্রে এমন তথ্য জানা গেছে।

সূত্রে জানা গেছে, রামগতি উপজেলার চরবাদাম ইউনিয়নের ৭নং ওয়ার্ডে বিশেষ গণকবর হওয়ার কথা। গত ২০২৩-২০২৪ অর্থ বছরে অতিদরিদ্র্যের জন্য কর্মসৃজন কর্মসূচী প্রকল্পের আওতায় প্রায় ৭ লাখ টাকা ব্যয়ে ধরা হয় গণকবরে। ওই প্রকল্পের কাজ এক বছরেও সম্পন্ন করতে পারেনি সংশ্লিষ্টরা। অথচ প্রকেল্পর সমপরিমাণ বিল উত্তোলন করে আত্মসাত করেছে বলে জানান স্থানীয়রা।

সরেজমিন গিয়ে দেখা গেছে, গণকবরের প্রবেশে পথে বিশাল ভুলুয়া নদী। যেখানে যেতে  বাঁশের  সাকোঁই একমাত্র ভরসা। গণকবরের চারিদিকে নেই কোন ঘনবসতিও। রাস্তাও ব্রীজ না করে গণকবর করাও এলাকাবাসীর মাঝে প্রশ্ন শেষ নেই ।

স্থানীয় আতিকুল ইসলাম, রইজল, হুমায়ুন কবির  ক্ষোভ প্রকাশ করে জানান,  যে স্থানে গণকবর  দেওয়া হয়েছে যেখানে মৃত মানুষ নিতে অনেক সমস্যা রয়েছে। বর্ষা মৌসুমেও গণ কবরে যাওয়ার কোন উপায় নেই। উপজেলা প্রশাসন প্রকল্প সংশ্লিষ্টদের মাধ্যমে টাকা আত্মসাত করতে এমন মহাপরিকল্পনা করেছেন। তারা আরো বলেন,  প্রকল্পের কাজ অসমাপ্ত রেখে কিভাবে বিল-ভাউচারে সহি স্বাক্ষর করেন। উপজেলা ইউএনও-পিআইও’র যোগসাজশে প্রকল্পের টাকা ভাগভাটোয়ারা করে সম্পূর্ণ দুর্নীতি অনিয়ম করেছেন। তবে এরিপোর্ট লেখা পর্যন্ত গণকবরের আশপাশে জনপ্রতিনিধিদের পুনঃরায় কাজ করার আনাগোনা দেখা গেছে।

উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা মো. জহিরুল ইসলাম বলেন- গণকবরের কাজ চলমান সময়ে আমি দেশের বাহিরে হজ্বে ছিলাম। বিষয়টা কি হয়েছে না হয়েছে আমি জানি না। আমি একটু অবগত হই;  আমি রবিবারে অফিসে আসলে আপনারাও আসেন। স্ট্যান্ড রিলিজের বিষয়টি তিনি নিশ্চিত করে বলেন, লক্ষীপুর থেকে আমাকে কুমিল্লা দেওয়া হয়েছে। অফিস অর্ডার মানতেতো হবেই।

রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মো. আমজাদ হোসেন বলেন, উপকূলীয় মানুষের দুঃখ-দুর্দশার কথা ভেবে গণকবর করার উদ্যোগ গ্রহণ করেছি। পর্যায়ক্রমে সকল ইউনিয়নেই এমন সামাজিক অতিগুরুত্বপূর্ণ কার্যক্রম চলবে। অতিদ্রæতই ওই প্রকল্পের অসমাপ্ত কাজ সম্পন্ন করা হবে বলে জানান ওই কর্মকর্তা। এছাড়া উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এমন অসমাপ্ত কাজের বিষয়টি আমাকে অবহিত করেন নাই। সত্যিই বিষয়টা দুঃখজনক।

Tag :
About Author Information

Sagor Ahmed

লক্ষ্মীপুরে পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলা আহত ৪

প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ কর্মকর্তাকে রিলিজ

Update Time : ০১:৩৫ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪