বিএম সাগর লক্ষ্মীপুর: বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে আমরা স্বাভাবিক পরিবেশ পেয়েছি। সজাগ ও সতর্ক না থাকলে ওই হায়েনারা আবারো আমাদের পরিবেশকে বিনষ্ট করতে পারে। কারণ বিভিন্নভাবে তারা ষড়যন্ত্র করে চলেছে। পুরোনো মিছিলের ছবি-ভিডিও ফেসবুকে ছড়িয়ে দিচ্ছে। আর পার্শ্ববর্তী দেশে বসে বলতেছে, ‘যেকোনো সময় চলে আসবো’। এখন পর্যন্ত এরা (আওয়ামী লীগ) জাতির কাছে ক্ষমা চায়নি, বরং আমাদের পুরো জাতিকে থ্রেট করছে।
রোববার (২৪ নভেম্বর) বিকেলে লক্ষ্মীপুর জেলা আউটার স্টেডিয়ামে আয়োজিত তাঁতবস্ত্র দেশীয় শিল্প ও পণ্য মেলা উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের ব্যানারে এ মেলার আয়োজন করা হয়। এ্যানি বলেন, বিএনপি ও ছাত্ররা আন্দোলন করছে দেশ ও জনগণের জন্য। সুতরাং আমাদের টার্গেট আর ছাত্রদের টার্গেট এক। একই লক্ষ্যে আমাদের পৌঁছাতে হবে। এতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এখানে সুযোগ নেওয়ার জন্য অনেকেই দুর্বল পয়েন্ট তৈরি করে দেবে। সেখানেও কোনো সুযোগ দেওয়া যাবে না। আমাদের মধ্যে প্রতিযোগিতা থাকবে, কিন্তু প্রতিহিংসার কোনো সুযোগ নেই। ছাত্রদের আহ্বানে আমরা ঐক্যবদ্ধ হয়েছি এবং হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তিনি পালিয়ে গিয়ে এখন আবার ষড়যন্ত্রের লিপ্ত। বর্তমান প্রজন্মের উদ্দেশে এ্যানি বলেন, ভবিষ্যতে মেধার ভিত্তিতে আপনাদেরকে জায়গা খুঁজতে হবে। আপনারা মেধার জন্য আন্দোলন করেছেন। আমার কাছে অনেক তদবির আসে, বিভিন্ন চাকরির জন্য। চাকরিতো আপনি করবেন, কিন্তু মেধার ভিত্তিতে আপনাকে আসতে হবে। সুতরাং আমার মনে হয় তদবিরটা কমিয়ে কীভাবে মেধার প্রতিযোগিতায় সেখানে যেতে পারেন, সেই চেষ্টা আপনারা করবেন। খেলাধুলা নিয়ে তিনি বলেন, প্রত্যেকটি ক্লাব উৎসবমুখর ও জমজমাট রাখতে হবে। ক্রীড়াঙ্গন উৎসবমুখর রাখলে মাদক আপনাদের স্পর্শ করতে পারবে না। বিগত সরকার শুধু অবৈধ সরকার নয়, মাদকেরও সরকার ছিল। তারা মাদক দিয়ে এ প্রজন্মকে ধ্বংস করে দিতে চেয়েছিল। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ও লক্ষ্মীপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন— জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আহমেদ ফেরদৌস মানিক, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সালেহ উদ্দিন, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি আবদুর রব শামীম, মহসিন কবির স্বপন ও জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম প্রমুখ।
শিরোনাম :
লক্ষ্মীপুরে লঞ্চ ঘাটে প্যানেল চেয়ারম্যান নয়ন বেগমসহ তার লোক জনের ওপর হামলার অভিযোগ আহত-৫
নুরুল্লাপুরে মাদ্রাসার জমি দখলচেষ্টার অভিযোগ শিপনের বিরুদ্ধে
লক্ষ্মীপুরে জামায়াত প্রার্থীর বিশাল শোভাযাত্রা
লক্ষ্মীপুরে বিএনপির সাধারণ সম্পাদককে কুপিয়ে হত্যা
৬টি প্রকল্পের ৩৩ লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছেন উপজেলা প্রকৌশলী
লক্ষ্মীপুরে শহীদের নামে চত্বর নামকরণের দাবিতে মানববন্ধন
লক্ষ্মীপুরে সাংবাদিককে গুলি করে হত্যার হুমকি,প্রতিবাদে বিক্ষোভ মানববন্ধন,
লক্ষ্মীপুরে এসআই শাহ আলমকে জড়িয়ে মিথ্যা অভিযোগের প্রতিবাদ
লক্ষ্মীপুরে প্রাণঘাতী ড্রাম্প ট্রাক নিয়ন্ত্রণে তরুণ উদ্যোক্তা সভাপতি জনি
লক্ষ্মীপুর পৌরসভার অর্থ আত্মসাৎ প্রকৌশলীসহ ৩৯ কর্মকর্তাকে দুদকে তলব
ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে আমরা স্বাভাবিক পরিবেশ পেয়েছি: এ্যানি
-
Reporter Name - Update Time : ০৭:০৩ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
- ৯৪ Time View
Tag :













