Dhaka , সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি উত্তর মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ লক্ষ্মীপুর পৌরসভার ৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা সুবর্ণচর রাব্বানিয়া মাদ্রাসার অধ্যক্ষর বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ নোয়াখালী ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার লক্ষ্মীপুর জেলা বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাজারুল ইসলাম লক্ষ্মীপুরে সাংবাদিকদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থীর মতবিনময় সুবর্ণচরে খাস জমিতে অবৈধ দোকান,গুড়িয়ে দিলেন প্রশাসন লক্ষ্মীপুরে দুধের শিশু নিয়ে মা কারাগারে, জেলগেটে অপেক্ষায় অন্য ২ সন্তান লক্ষ্মীপুরে আ.লীগ নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

গণতন্ত্রের ভীতকে শক্তিশালী করাই এখন বিএনপির মূল চ্যালেঞ্জ: এ্যানি

  • Reporter Name
  • Update Time : ০৩:০২ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
  • ১১৯ Time View

বিএম সাগর লক্ষ্মীপুর ;বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে আজকের এ নতুন বাংলাদেশের মূল কারিগরই ছিলেন ছাত্র ও শিক্ষকেরা। দেশে হারিয়ে যাওয়া গণতন্ত্র ফ্যাসিস্ট হাসিনা সরকারের হাত থেকে উদ্ধারে প্রাণ দিয়েছে ছাত্র-জনতা। তাই গণতন্ত্রের ভীতকে শক্তিশালী করে জনগণের সরকার প্রতিষ্ঠা করাই এখন মূল চ্যালেঞ্জ।

বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের জেলা শাখা আয়োজিত সমাবেশে আজ শনিবার দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এসব কথা বলেন এ্যানি।

এ সময় শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, গত ১৭ বছর ধরে শিক্ষক, ছাত্র-জনতাসহ বিভিন্ন রাজনৈতিকদলের নেতা-কর্মীসহ পেশাজীবী মানুষ শেখ হাসিনার নির্যাতনের শিকার ছিলেন। গণহত্যার দায়ে ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। তাঁর বিচার বাংলার মাটিতে হবে।

সংগঠনের জেলা সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলীর সভাপতিত্বে তিনি আরও বলেন, এখন দেশের মানুষ নির্বাচন চায়। দ্রুত সংস্কার শেষ করে নির্বাচন দিতে হবে। গণতন্ত্রের জন্য ও দেশের মানুষের জন্য আন্দোলন সংগ্রাম করছে বিএনপি। এটি এখনও অব্যাহত রয়েছে । দেশে বর্তমানে যে অন্তর্বর্তী সরকার রয়েছে। তাদের সার্বিক সহযোগিতা করছে বিএনপি। কিন্তু এ সরকারকে ব্যর্থ করতে ষড়যন্ত্র করছে শেখ হাসিনা ও তাঁর দোসরেরা। কোনোভাবেই এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না।

এ সময় বক্তব্য রাখেন জেলা প্রশাসক রাজিব কুমার সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক জেপি দেওয়ান ও সম্রাট খীসা, জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মো. হারুন অর রশিদ ও সাধারণ সম্পাদক ফিরোজ আলমসহ জেলা ও উপজেলা শিক্ষক নেতৃবৃন্দ।

Tag :
About Author Information

Sagor Ahmed

লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি

গণতন্ত্রের ভীতকে শক্তিশালী করাই এখন বিএনপির মূল চ্যালেঞ্জ: এ্যানি

Update Time : ০৩:০২ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪