- নিজেস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরে আলিফ মীম হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন করেন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভুঁইয়া। এইসময় আওয়ামীলীগকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, ‘বিদেশ থেকে হাসিনার বার্তা পেয়ে কিছু লোক লাফিয়ে উঠেন। তাদের বলছি, এলাকায় বিশৃঙ্খলা অথবা হাঙ্গামা করার চেষ্টা করবেননা তাহলে শান্তিতে বাড়ি ঘরে বসবাস করতে পারবেননা। ’সোমবার দুপুরে লক্ষ্মীপুর সদরের দালাল বাজার এলাকার একটি হাসপাতাল উদ্বোধন করতে এসে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপি’র এ নেতা।
আওয়ামীলীগ একটি পলায়নের দল, ‘১৯৭৫ সালে শেখ মুজিব পাকিস্তানের সেনাবাহীনীর সহায়তায় পালিয়ে গেছেন, ২০২৪ সালে হাসিনা তার লক্ষ লক্ষ নেতা-কর্মী, টাউট বাটপার, দূনীতিবাজ, সকল সন্ত্রাসী, গডফাদার রেখে তার বোন(রেহানা)সহ পালিয়ে গেছেন।’
লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর আংশিক) আসনের সাবেক এ সংসদ সদস্য আরো বলেন, সকল অত্যাচার নির্যাতনের পরও তারেক রহমানের নেতৃত্বে আজ দলমত নির্বিশেষে সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ। অবাধ সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সকলে ঐক্যবদ্ধভাবে অন্তর্বতী সরকারকে আমরা সমর্থন করবো। সেই সমর্থনের লিমিট আছে কিন্তু সেটি ৮/১০ বছর নয়, সেটি আমরা সমর্থন করবোনা। প্রয়োজনীয় কাজ (সংস্কার) শেষে আমরা নির্বাচন চাই।’
পরে আলিফ মীম হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার ফিতা কেটে উদ্বোধন করেন প্রধান অতিথি।
এসময় প্রতিষ্ঠানটির পরিচালক আমীর হোসেন এর সভাপতিত্বে আরো ছিলেন, জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান, বিএনপি নেতা আহমেদ ফেরদৌস মানিক, আব্দুল করিম ভূঁইয়া মিজান, অ্যাডভোকেট মাহবুব খোকন, জামায়াত নেতা ফয়েজ আহমদ, জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহীম প্রমুখ।
শিরোনাম :
রামগতিতে বন্ধের দিনেও বিদ্যালয়ে উড়ছে জাতীয় পতাকা
রায়পুরে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের সম্মেলন অনুষ্ঠিত
কমলনগরে চাল বিতরণে জেলেদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযো
লক্ষ্মীপুরে সরকারি কবরস্থানের জমি দখল করে মার্কেট নির্মাণের অভিযোগ
লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি
উত্তর মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ
লক্ষ্মীপুর পৌরসভার ৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা
সুবর্ণচর রাব্বানিয়া মাদ্রাসার অধ্যক্ষর বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ
নোয়াখালী ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার
লক্ষ্মীপুর জেলা বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাজারুল ইসলাম
লক্ষ্মীপুর আলিফ মীম হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন
-
Reporter Name - Update Time : ১০:৩২ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪
- ৩২০ Time View
Tag :













