Dhaka , মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি উত্তর মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ লক্ষ্মীপুর পৌরসভার ৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা সুবর্ণচর রাব্বানিয়া মাদ্রাসার অধ্যক্ষর বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ নোয়াখালী ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার লক্ষ্মীপুর জেলা বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাজারুল ইসলাম লক্ষ্মীপুরে সাংবাদিকদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থীর মতবিনময় সুবর্ণচরে খাস জমিতে অবৈধ দোকান,গুড়িয়ে দিলেন প্রশাসন লক্ষ্মীপুরে দুধের শিশু নিয়ে মা কারাগারে, জেলগেটে অপেক্ষায় অন্য ২ সন্তান লক্ষ্মীপুরে আ.লীগ নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

সুন্দর বাংলাদেশ গড়তে হলে প্রয়োজন নির্বাচন : এ্যানি চৌধুরী

  • Reporter Name
  • Update Time : ০৭:২৬ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪
  • ১৫৫ Time View

নিজস্ব প্রতিনিধি প্রতিনিধি,: বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, আগামী সুন্দর ও ভবিষ্যৎ বাংলাদেশ গড়তে হলে সবার আগে প্রয়োজন নির্বাচন। এমুহূর্তে জনগণের নির্বাচিত সরকার দরকার। তাহলে বাংলাদেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। শনিবার (৯ নভেম্বর) সন্ধ্যা শহরের ঝুমুর চত্বর এলাকায় সংক্ষিপ্ত আলোচনায় তিনি এ মন্তব্য করেন। এর-আগে, বাদ আছরের নামাযের পর এ্যানির বাসভবন এলাকায় থেকে ৭-ই নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীতে হাজার-হাজার বিএনপির নেতাকর্মীদের উপস্থিতি দেখা গেছে। এসময় ধানের শীষের স্লোগানের মুখরিত হয় পুরো জেলা শহর।
এ্যানির তাঁর বক্তব্যে আওয়ামী লীগের কঠোর সমালোচনা করে বলেন, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে যায়। তার বাবা পালিয়েছে স্বাধীনতার যুদ্ধের সময়। দেশবাসী এখন ভালোভাবেই বুঝে গেছে। আওয়ামী লীগ হচ্ছে একটি স্বৈরশাসক গোষ্ঠী। বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে করে এ্যানি বলেন, বিএনপি হচ্ছে গণমানুষের দল। তাই ঐক্যবদ্ধ হয়ে সবাই সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যেতে হবে এবং নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে সাধারণ মানুষের দ্বারপ্রান্তে থাকার নির্দেশনা দেন। এছাড়াও তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান করেন বিএনপির শীর্ষ এ নেতা।

র‌্যালী ও সংক্ষিপ্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, জেলা বিএনপি যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান, বিএনপি নেতা হাফিজুর রহমান, মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজসহ প্রমুখ।

Tag :
About Author Information

Sagor Ahmed

লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি

সুন্দর বাংলাদেশ গড়তে হলে প্রয়োজন নির্বাচন : এ্যানি চৌধুরী

Update Time : ০৭:২৬ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪