Dhaka , মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
লক্ষ্মীপুরে লঞ্চ ঘাটে প্যানেল চেয়ারম্যান নয়ন বেগমসহ তার লোক জনের ওপর হামলার অভিযোগ আহত-৫ নুরুল্লাপুরে মাদ্রাসার জমি দখলচেষ্টার অভিযোগ শিপনের বিরুদ্ধে লক্ষ্মীপুরে জামায়াত প্রার্থীর বিশাল শোভাযাত্রা লক্ষ্মীপুরে বিএনপির সাধারণ সম্পাদককে কুপিয়ে হত্যা  ৬টি প্রকল্পের ৩৩ লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছেন উপজেলা প্রকৌশলী লক্ষ্মীপুরে শহীদের নামে চত্বর নামকরণের দাবিতে মানববন্ধন লক্ষ্মীপুরে সাংবাদিককে গুলি করে হত্যার হুমকি,প্রতিবাদে বিক্ষোভ মানববন্ধন,  লক্ষ্মীপুরে এসআই শাহ আলমকে জড়িয়ে মিথ্যা অভিযোগের প্রতিবাদ লক্ষ্মীপুরে প্রাণঘাতী ড্রাম্প ট্রাক নিয়ন্ত্রণে তরুণ উদ্যোক্তা সভাপতি জনি লক্ষ্মীপুর পৌরসভার অর্থ আত্মসাৎ প্রকৌশলীসহ ৩৯ কর্মকর্তাকে দুদকে তলব

সংস্কার করে দ্রুত নির্বাচন দিন, কালক্ষেপন জনগণ মেনে নেবে না :জামায়াত নেতা তাহের

  • Reporter Name
  • Update Time : ০৭:২৩ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪
  • ১০৯ Time View

নিজস্ব প্রতিনিধি প্রতিনিধি :নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, নির্বাচন কমিশনসহ সকল সেক্টর দ্রুত সংস্কার করে নির্বাচন দিন। নির্বাচন নিয়ে কালক্ষেপন করবেন না। এই কালক্ষেপন জনগন মেনে নেবে না। চাঁদাবাজ, স্বৈরাচার সরকার, সন্ত্রাসী ও দূনীর্তিবাজদেরকে আগামীতে ভোট না দেয়ার জন্য জনগণকে আহ্বান করছি।

শনিবার (৯ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর পৌর শহরের সমসেরাবাদ এলাকায় দারুল আমান একাডেমীর হলরুমে জেলা জামায়াতের দায়িত্বশীল নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
বিকেলে চন্দ্রগঞ্জ থানা জামায়াতের উদ্যোগে প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বক্তব্য রাখেন।

ডা. সৈয়দ আবদুল্লাহ তাহের আরও বলেন, গত ১৫ বছর ধরে অনেক নির্যাতন, হামলা, মামলা গুম-খুন ও নিপীড়নের শিকার হয়েছেন হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ। ৫ আগষ্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে খুনি শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যায় ভারতে। কিন্ত এখনও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। বাংলাদেশের আকাশে কালো মেঘ দেখা যাচ্ছে। কোন ষড়যন্ত্রের কাছে দেশের গণতন্ত্রকে ব্যাহত হতে দেয়া হবে না। ঐক্যবদ্ধভাবে তা মোকাবেলা করা হবে।

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমীর এসইউএম রুহুল আমিন ভূঁইয়ার সভাপতিত্বে ও সেক্রেটারী ফারুক হোসাইন নুর নবীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।

এসময় আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর এআর হাফিজ উল্যাহ, লক্ষ্মীপুর দারুল উলুম কামীল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাও. মোহাম্মদ আবদুল্লাহ, সহ-সেক্রেটারী এডভোকেট মহসিন কবির মুরাদ, নাছির উদ্দিন মাহমুদ, শহর জামায়াতের আমীর আবুল ফারাহ নিশান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মমিন উল্যাহ পাটওয়ারী, জেলা শিবিরের সভাপতি মনির হোসেন, শহর শিবির সভাপতি আরমান হোসেন পাটওয়ারী ও সেক্রেটারী ফরিদ উদ্দিন প্রমুখ।

Tag :
About Author Information

Sagor Ahmed

লক্ষ্মীপুরে লঞ্চ ঘাটে প্যানেল চেয়ারম্যান নয়ন বেগমসহ তার লোক জনের ওপর হামলার অভিযোগ আহত-৫

সংস্কার করে দ্রুত নির্বাচন দিন, কালক্ষেপন জনগণ মেনে নেবে না :জামায়াত নেতা তাহের

Update Time : ০৭:২৩ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪