Dhaka , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি উত্তর মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ লক্ষ্মীপুর পৌরসভার ৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা সুবর্ণচর রাব্বানিয়া মাদ্রাসার অধ্যক্ষর বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ নোয়াখালী ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার লক্ষ্মীপুর জেলা বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাজারুল ইসলাম লক্ষ্মীপুরে সাংবাদিকদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থীর মতবিনময় সুবর্ণচরে খাস জমিতে অবৈধ দোকান,গুড়িয়ে দিলেন প্রশাসন লক্ষ্মীপুরে দুধের শিশু নিয়ে মা কারাগারে, জেলগেটে অপেক্ষায় অন্য ২ সন্তান লক্ষ্মীপুরে আ.লীগ নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

লক্ষ্মীপুরে ৪০ কোরআনে হাফেজকে হিফজুল কুরআন অ্যাওয়ার্ড

  • Reporter Name
  • Update Time : ০৫:০৫ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪
  • ১৪৪ Time View

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরে হাফেজদের হিফজুল কুরআন অ্যাওয়ার্ড প্রদান

লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা প্রতিষ্ঠার একযুগ পূর্তিতে ৪০ জন কোরআনে হাফেজকে সম্মান জানিয়ে হিফজুল কুরআন অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। শনিবার (২ নভেম্বর) দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত যুগপূর্তি অনুষ্ঠানে হাফেজদেরকে এ সম্মাননা জানানো হয়।

একইসঙ্গে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ অর্জন করায় আইডিয়াল মাদ্রাসার ৩০ জন শিক্ষার্থীকেও সম্মাননা অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে।

এছাড়া আইডিয়াল দর্পণ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়। মোড়ক উন্মোচন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।

এ অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। যুগপূর্তি উপলক্ষে প্রতিষ্ঠানের পক্ষ থেকে দিনব্যাপী ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন আয়োজন করা হয়।

আইডিয়াল মাদ্রাসার চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাওলানা জসিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জমায়াতে ইসলামীর আমির এসইউএম রুহুল আমিন ভূঁইয়া।

বিশেষ অতিথি ছিলেন- চট্টগ্রাম বিশ্বিবদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ড. এনায়েত উল্যাহ পাটওয়ারী, টুমচর ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইদ্রিস টুমচরী, লক্ষ্মীপুর আলিয়া মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা একেএম আবদুল্লাহ, হেফাজতে ইসলামের জেলা সেক্রেটারি মুফতি নুরুল আমিন কাসেমী, জেলা জামায়াতের নায়েবে আমির এআর হাফিজ উল্লাহ, সেক্রেটারী ফারুক হোসাইন নুরনবী, জেলা যুবদলের আহবায়ক রেজাউল করিম লিটন সহ অন্যান্য অতিথিবৃন্দ।

বক্তারা বলেন, মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্য থেকেই যেন আগামির নেতৃত্ব সৃষ্টি হয়। তাহলে দেশে দুর্নীতি, লুটপাট ও সন্ত্রাসী দূর হবে। ইসলামের পাখিরা কখনো অন্যায় করবে না। অন্যায়ের সঙ্গে আপোষও করবে না। সুন্দর দেশ গঠনে মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্য থেকে নেতৃত্ব সৃষ্টি করতে হবে।

প্রসঙ্গত, ২০১২ সালে লক্ষ্মীপুরে আইডিয়াল আলিম মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়। এতে নার্সারি থেকে আলিম পর্যন্ত ও হেফজ বিভাগে ৬০০ শিক্ষার্থী অধ্যয়নরত আছেন।

Tag :
About Author Information

Sagor Ahmed

আলোচিত

লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি

লক্ষ্মীপুরে ৪০ কোরআনে হাফেজকে হিফজুল কুরআন অ্যাওয়ার্ড

Update Time : ০৫:০৫ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪