Dhaka , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কমলনগরে চাল বিতরণে জেলেদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযো লক্ষ্মীপুরে সরকারি কবরস্থানের জমি দখল করে মার্কেট নির্মাণের অভিযোগ লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি উত্তর মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ লক্ষ্মীপুর পৌরসভার ৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা সুবর্ণচর রাব্বানিয়া মাদ্রাসার অধ্যক্ষর বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ নোয়াখালী ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার লক্ষ্মীপুর জেলা বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাজারুল ইসলাম লক্ষ্মীপুরে সাংবাদিকদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থীর মতবিনময় সুবর্ণচরে খাস জমিতে অবৈধ দোকান,গুড়িয়ে দিলেন প্রশাসন

লক্ষ্মীপুর জেলা জামায়াতের শাখার রুকন সম্মেলন অনুষ্ঠিত।

  • Reporter Name
  • Update Time : ০৭:৩৫ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪
  • ১৫৬ Time View

বিএম সাগর লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর জেলা জামায়াতের শাখার রুকন সম্মেলন অনুষ্ঠিত। ৫ ই অক্টোবর লক্ষ্মীপুর জেলা জামায়াতের রুকন সম্মেলন লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

জেলা জামায়াতের আমীর এস ইউ এম রুহুল আমিন ভূইয়ার সভাপতিত্বে সম্মেলনে প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মুহাম্মদ আবদুর রব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ডক্টর মো: রেজাউল করিম, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভুইয়া, মাওলানা এম আলা উদ্দিন, জেলা নায়েবে আমীর এ আর হাফিজ উল্যাহ, এডভোকেট নজির আহমদ, জেলা সেক্রেটারি মাওলানা ফারুক হোসাইন নুর নবী।

সকাল সাড়ে ৮ টায় শুরু হয়ে দুপুর ১টায় এ সম্মেলন এর সমাপ্তি ঘোষণা করা হয়।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি আর্দশভিত্তিক সংগঠন। আগামীদিনে বাংলাদেশ একটি কল্যাণমূলক রাষ্ট্র গঠনে বদ্ধপরিকর। ছাত্র জনতার অভ্যুথানে যে স্বাধীনতা অর্জন করেছে এই স্বাধীনতা কে অর্থবহ করে তুলতে হবে। এদেশ বারবার স্বাধীন হলেও স্বাধীনতার ফল সাধারণ মানুষ ভোগ করতে পারছে না।
তিনি আরও বলেন, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। মানুষের কল্যানের সকল বিধান কোরআন- হাদীসের সমাধান রয়েছে। তাই ইসলাম ব্যতীত মানুষের মুক্তি সম্ভব নয়।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ড. মুহাম্মদ রেজাউল করিম।
তিনি বলেনঃ বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা অর্জনের পিছনে ৫ই আগস্টের ছাত্র জনতার আন্দোলনে যারা শহীদ হয়েছে, আহত হয়েছে, হাত, পা, চোখ হারিয়েছেন, তাদের অবদান অনস্বীকার্য। এই শহীদের রক্তের বিনিময়ে যে স্বাধীনতা অর্জিত হয়েছে তাকে অর্থবহ করার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী বৈষম্য মুক্ত একটি ইনসাফ ভিত্তিক সমাজ গঠনে বদ্ধপরিকর। তিনি শহীদদের কে জাতীয় বীর উপাধি দেওয়ার দাবি জানান।
জেলা জামায়াতের আমীর রুহুল আমিন ভূইয়া বলেন,
লক্ষ্মীপুর এর জমিন ইসলামি আন্দোলনের ঘাটি, অচিরেই বাংলার মাটিতে ইসলামের বিজয় আসবে ইনশাআল্লাহ।

পরে জেলা জামায়াতে নায়েবে আমীর এডভোকেট নজীর আহমেদ ১৪ দফা প্রস্তাবনা পেশ করেন এবং সকলের সম্মতিক্রমে পাশ হয়।

এতে আরো উপস্থিত ছিলেন জেলা সহ: সেক্রেটারি মাওলানা নাছির উদ্দীন মাহমুদ, এডভোকেট মহসিন কবির মুরাদ,, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের লক্ষ্মীপুর জেলা সভাপতি জনাব মমিন উল্লাহ্ পাটওয়ারী, জেলা অফিস সম্পাদক জনাব মমিন উদ্দিন আহমেদ, জেলা সম্মিলিত ওলামা মাশায়েখ বিভাগের সেক্রেটারি সরদার সাইয়েদ আহমদ, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক আব্দুর রহমান, শহর আমীর এডভোকেট আবুল ফারাহ নিশান, সেক্রেটারী মাওলানা জহিরুল ইসলাম, সদর উপজেলা আমীর মাওলানা হুমায়ুন কবির, সেক্রেটারী ফয়েজ আহমেদ, রায়পুর উপজেলা আমীর মাওলানা নাজমুল হুদা, সেক্রেটারি এডভোকেট আব্দুল আউয়াল রাসেল, চন্দ্রগঞ্জ থানা আমীর মাষ্টার মোস্তফা মোল্লা, সেক্রেটারি এডভোকেট রেজাউল ইসলাম খাঁন সহ জেলার প্রায় দেড় হাজার সদস্যবৃন্দ।

Tag :
About Author Information

Sagor Ahmed

আলোচিত

কমলনগরে চাল বিতরণে জেলেদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযো

লক্ষ্মীপুর জেলা জামায়াতের শাখার রুকন সম্মেলন অনুষ্ঠিত।

Update Time : ০৭:৩৫ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪