Dhaka , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি উত্তর মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ লক্ষ্মীপুর পৌরসভার ৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা সুবর্ণচর রাব্বানিয়া মাদ্রাসার অধ্যক্ষর বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ নোয়াখালী ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার লক্ষ্মীপুর জেলা বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাজারুল ইসলাম লক্ষ্মীপুরে সাংবাদিকদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থীর মতবিনময় সুবর্ণচরে খাস জমিতে অবৈধ দোকান,গুড়িয়ে দিলেন প্রশাসন লক্ষ্মীপুরে দুধের শিশু নিয়ে মা কারাগারে, জেলগেটে অপেক্ষায় অন্য ২ সন্তান লক্ষ্মীপুরে আ.লীগ নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

লক্ষ্মীপুরে পুকুর থেকে বিশাল আকৃতির কুমির উদ্ধার

  • Reporter Name
  • Update Time : ০৬:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪
  • ১৪১ Time View

নিজস্ব  প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে মেঘনা নদী সংলগ্ন চরের পুকুর থেকে একটি কুমির উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে স্থানীয়দের সহযোগিতায় বন বিভাগের কর্মীরা কুমিরটিকে উদ্ধার করেন। এ ঘটনায় ওই এলাকায় কুমির আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খবর ছড়িয়ে পড়লে আশপাশের এলাকার মানুষ এসে ভিড় জমায় কুমিরটিকে এক নজর দেখার জন্য। এর আগে গতকাল বুধবার বিকেলে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের মেঘনা নদী সংলগ্ন চরঘাসিয়া গ্রামের মজিবুল পাঠানের বাড়ির পুকুরপাড়ে কুমিরটি দেখা যায়।

ওই সময় কুমিরের আক্রমণে মো. বাবুল (২৫) নামের এক জেলে আহত হন। তাঁকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।উপজেলা বন বিভাগের রেঞ্জ সহকারি মতিয়ুর রহমান বলেন, ‘কুমিরটি বন্যপ্রণী অপরাধ দমন ইউনিটের নিকট হস্তান্তর করা হবে। সাম্প্রতিক বন্যায় দুই মাস ধরে কুমিরটি মেঘনা নদীর চান্দারখাল এলাকায় বিচরণ করছিলো।

নদীতে আরও কয়েকটি কুমির আছে বলে দাবি করছেন স্থানীয় জেলেরা।’ রায়পুর উপজেলা বন কর্মকর্তা চন্দন ভৌমিক বলেন, ‘উদ্ধার করে কুমিরটি জেলার সহকারী বনসংরক্ষণ কর্মকর্তার কার্যালয়ে রাখা হয়েছে। রাতে কুমিরটিকে ঢাকায় পাঠানো হবো।’বন্যার শুরু থেকে ওই এলাকার জেলেরা নদী ও বিলে জোয়ারের পানিতে একাধিক কুমির ভাসতে দেখেছিলেন। পানি কমে যাওয়ায় এটি পুকুরে এসে আশ্রয়নেয় বলে ধারণা করা হচ্ছে।

Tag :
About Author Information

Sagor Ahmed

আলোচিত

লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি

লক্ষ্মীপুরে পুকুর থেকে বিশাল আকৃতির কুমির উদ্ধার

Update Time : ০৬:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪