Dhaka , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রামগতিতে বন্ধের দিনেও বিদ্যালয়ে উড়ছে জাতীয় পতাকা রায়পুরে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের সম্মেলন অনুষ্ঠিত  কমলনগরে চাল বিতরণে জেলেদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযো লক্ষ্মীপুরে সরকারি কবরস্থানের জমি দখল করে মার্কেট নির্মাণের অভিযোগ লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি উত্তর মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ লক্ষ্মীপুর পৌরসভার ৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা সুবর্ণচর রাব্বানিয়া মাদ্রাসার অধ্যক্ষর বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ নোয়াখালী ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার লক্ষ্মীপুর জেলা বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাজারুল ইসলাম

লক্ষ্মীপুরে একই পরিবারের তিনজনকে জবাই করে হত্যা ঘাতক আটক

  • Reporter Name
  • Update Time : ১০:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৭ আগস্ট ২০২৪
  • ২৬০ Time View

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতিতে পারিবারিক কলহের জের ধরে সৎ মা, ছোট ভাই ও ভাগ্নিকে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করেছে মো. তারেক নামে এক যুবক। শনিবার (১৭ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার চরপোড়াগাছা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পোড়াগাছা গ্রামে এ ঘটনা ঘটে। হতরা হলেন- সখিনা বেগম (৪০), তার ছেলে মাহিন (৬) ও নাতনি ফারিয়া আক্তার (৪)। স্থানীয়রা ঘাতক মো. তারেককে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সোপর্দ করেছে।

চরপোড়াগাছা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) হুমায়ুন কবির সবুজ বলেন, ঘাতককে আটক করা হয়েছে। তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে।

রাত ৯টার দিকে রামগতি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। একজন আটক রয়েছে। জানা গেছে, সিডু মিস্ত্রির প্রথম সংসারের ছেলে তারেক। তিনি ঢাকায় থাকেন। দুই দিন আগে তিনি বাড়িতে আসে। ঘটনার সময় প্রথমে সৎমাকে জবাই করে হত্যা করে। ঘটনাটি দেখে ফেলায় ছোট ভাই ও ভাগ্নিকেও জবাই করে হত্যা করেছে তারেক। খবর পেয়ে সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থল যায়। স্থানীয়রা ঘাতক তারেককে আটক করে সেনাবাহিনীর হাতে সোপর্দ করেন।

Tag :
About Author Information

Sagor Ahmed

রামগতিতে বন্ধের দিনেও বিদ্যালয়ে উড়ছে জাতীয় পতাকা

লক্ষ্মীপুরে একই পরিবারের তিনজনকে জবাই করে হত্যা ঘাতক আটক

Update Time : ১০:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৭ আগস্ট ২০২৪