নিজস্ব প্রতিনিধি : চলমান অস্থিতিশীল অবস্থায় দেশজুড়ে ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করছে ছাত্রছাত্রীরা, বিভিন্ন পেশাজীবীর মানুষ ও প্রতিষ্ঠান।এই সকল স্বেচ্ছাসেবীদের দায়িত্ব পালন দেখে লক্ষ্মীপুর পৌর এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করা ছাত্রছাত্রিদের জন্য পৌর মেয়রের পক্ষ থেকে খাবার প্যাকেট ও পানি বিতরণ করেন ১২ নং ওয়ার্ড কাউন্সিলর রিয়াজ পাটোয়ারী রাজু । (১০ আগস্ট) দুপুরে শহরের স্বেচ্ছাসেবীদের মধ্যে ট্রাফিকের দায়িত্বরত সকলের মাঝে খাবারের প্যাকেট ও পানি বিতরণ করেন তিনি। শহরের দক্ষিন তেমুহনী, চক বাজার, উত্তর তেমুহনীসহ ভিবিন্ন পয়েন্টে এই খাবার বিতরণ করা হয় । এসময় উপস্থিত ছিলেন পৌর ছাত্রদলের সভাপতি আবুল বারাকাত সৌরভ ‘ কলেজ ছাত্রদলের আহবায়ক, হাসিবুর রহমান অভি, জেলা স্বেচ্ছা সেবক দলের সহ-সভাপতি মিজানুর রহমান পলাশসহ পৌর ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতা কর্মীরা। এসময় পৌর ছাত্রদলের সভাপতি আবুল বারাকাত সৌরভ হোসেন জানান,যতদিন পর্যন্ত ট্রফিক পুলিশদের দায়িত্ব সচল হচ্ছেনা ততদিন আমাদের স্বেচ্ছসেবী ছাত্র ছাত্রিরা ট্রাফিকের দায়িত্ব পালন করে যাবে এবং শহরকে সুশৃঙ্গল রাখার চেষ্টা করবে, আর আমরা তাহাদের জন্য প্রতিদিনের খাবার অব্যাহত রাখবো। পৌর সভার পক্ষথেকে কাউন্সিলর রিয়াজ পাটওয়ারী রাজু বলেন,ছাত্রদের এই সকল উদ্যোগকে আমরা স্বাগত জানায়, তারা যে নিজ দায়িত্বে শহরেকে সুন্দর এবং সুশৃঙ্গল রাখার জন্য রাত দিন কাজ করে যাচ্ছেন তাই এই সকল দায়িত্বরত ছাত্র ছাত্রীদের জন্য পৌর সভার পক্ষ থেকে খাবারের আয়োজন করা হচ্ছে, এবং তা অব্যাহত থাকবে। এর আগে বৈষম্যবিরোধী আন্দোলনে যে সকল ছাত্র ছাত্রী শহিদ হয়েছেন তাহাদের রূহের মাগফেরাত কামনায় দোয়া ও আহতদের দ্রুত সুস্থ্যতার জন্য দোয়া কামনা করেন পৌর ছাত্রদলের সভাপতি আবুল বারাকাত সৌরভ
শিরোনাম :
লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি
উত্তর মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ
লক্ষ্মীপুর পৌরসভার ৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা
সুবর্ণচর রাব্বানিয়া মাদ্রাসার অধ্যক্ষর বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ
নোয়াখালী ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার
লক্ষ্মীপুর জেলা বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাজারুল ইসলাম
লক্ষ্মীপুরে সাংবাদিকদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থীর মতবিনময়
সুবর্ণচরে খাস জমিতে অবৈধ দোকান,গুড়িয়ে দিলেন প্রশাসন
লক্ষ্মীপুরে দুধের শিশু নিয়ে মা কারাগারে, জেলগেটে অপেক্ষায় অন্য ২ সন্তান
লক্ষ্মীপুরে আ.লীগ নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ
লক্ষ্মীপুর পৌরসভার পক্ষথেকে ট্রাফিকের দায়িত্বরত ছাত্র ছাত্রিদের মাঝে খাবার বিতরণ
-
Reporter Name - Update Time : ১১:৪১ অপরাহ্ন, শনিবার, ১০ আগস্ট ২০২৪
- ২১২ Time View
Tag :
আলোচিত













