Dhaka , সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
উত্তর মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ লক্ষ্মীপুর পৌরসভার ৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা সুবর্ণচর রাব্বানিয়া মাদ্রাসার অধ্যক্ষর বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ নোয়াখালী ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার লক্ষ্মীপুর জেলা বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাজারুল ইসলাম লক্ষ্মীপুরে সাংবাদিকদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থীর মতবিনময় সুবর্ণচরে খাস জমিতে অবৈধ দোকান,গুড়িয়ে দিলেন প্রশাসন লক্ষ্মীপুরে দুধের শিশু নিয়ে মা কারাগারে, জেলগেটে অপেক্ষায় অন্য ২ সন্তান লক্ষ্মীপুরে আ.লীগ নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ লক্ষ্মীপুরে সরকারি ভাতার কয়েক লাখ টাকা নিয়ে উধাও প্রতারক চক্র

লক্ষ্মীপুরে আন্দোলন কারীদেরকে যুবলীগ-ছাত্রলীগের ধাওয়া

  • Reporter Name
  • Update Time : ০৭:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২ আগস্ট ২০২৪
  • ১৬৬ Time View

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরে কোটা বৈষম্য বিরোধী আন্দোলনকারী ও যুবলীগ-ছাত্রলীগের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। শুক্রবার দুপুর ২টার দিকে জেলা শহরের চকবাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, জুমার নামাজের পর শহরের চকবাজার জামে মসজিদ প্রাঙ্গণ থেকে একটি মিছিল নিয়ে যুবলীগ-ছাত্রলীগ নেতা-কর্মীরা শহর প্রদক্ষিন করে। এতে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপু, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ভূঁইয়া প্রমুখ। এদিকে হঠাৎ করে কোটা আন্দোলনকারী শতাধিক শিক্ষার্থী ভূয়া ভূয়া স্লোগানে মিছিল বের করে।

এসময় সদর উপজেলা চেয়ারম্যানের বাসভবনে ইট পাটকেল নিক্ষেপ করে শিক্ষার্থীরা। পরে তাদের ধাওয়া দিলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) হাসান মোস্তফা স্বপন জানান, আন্দোলন কারী শিক্ষার্থী ও যুবলীগ-ছাত্রলীগের মধ্যে মিছিল করা নিয়ে উত্তেজনা দেখা দেয়। কোন ধরণের হতাহতের ঘটনা ঘটেনি। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Tag :
About Author Information

Sagor Ahmed

উত্তর মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ

লক্ষ্মীপুরে আন্দোলন কারীদেরকে যুবলীগ-ছাত্রলীগের ধাওয়া

Update Time : ০৭:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২ আগস্ট ২০২৪