Dhaka , মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি উত্তর মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ লক্ষ্মীপুর পৌরসভার ৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা সুবর্ণচর রাব্বানিয়া মাদ্রাসার অধ্যক্ষর বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ নোয়াখালী ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার লক্ষ্মীপুর জেলা বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাজারুল ইসলাম লক্ষ্মীপুরে সাংবাদিকদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থীর মতবিনময় সুবর্ণচরে খাস জমিতে অবৈধ দোকান,গুড়িয়ে দিলেন প্রশাসন লক্ষ্মীপুরে দুধের শিশু নিয়ে মা কারাগারে, জেলগেটে অপেক্ষায় অন্য ২ সন্তান লক্ষ্মীপুরে আ.লীগ নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

চন্দ্রগঞ্জে ধর্ষণের শিকার কিশোরী , ধর্ষক গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ০৪:০০ অপরাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪
  • ১৩৫ Time View

ইমরান হোসেন, প্রতিনিধি : লক্ষ্মীপুরে শাক তুলতে গিয়ে ষোড়শী এক কিশোরী কন্যা ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় ধর্ষক কিশোর মোঃ হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৩ জুলাই) দুপুর ১২টায় ধর্ষক কিশোর মোঃ হাসানকে আদালতে সোপর্দ করা হয় এবং ধর্ষণের শিকার ওই কিশোরীকে (১৬) ডাক্তারী পরীক্ষার জন্য সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এরআগে শুক্রবার দুপুর ১টার দিকে চন্দ্রগঞ্জ থানাধীন গণিপুর গ্রামে এই ঘটনা ঘটে। ধর্ষক মোঃ হাসান (১৭) গণিপুর গ্রামের সাহাব উদ্দিনের পুত্র।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে মুষলধারে বৃষ্টি হচ্ছিল। এসময় ভিকটিম কিশোরী বৃষ্টিতে ভিজেই শাক তুলতে বাড়ির পাশে ক্ষেতে যায়। একই সময় কিশোর মোঃ হাসান ওই কিশোরীকে বৃষ্টির মধ্যে একা পেয়ে তার পিছন দিক থেকে ঝাপটে ধরে কিশোরীর গলায় থাকা ওড়না দিয়ে হাত বেঁধে পাশের ধানক্ষেতের আইলে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে ভিকটিম কিশোরী বাড়ি ফিরে ঘটনাটি তার মাকে জানায়।

এরপর ধর্ষিত কিশোরীর মা’ জাহানারা বেগম সন্ধ্যায় চন্দ্রগঞ্জ থানায় গিয়ে বিষয়টি জানালে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে কিশোর মোঃ হাসানকে আটক করে। এ ব্যাপারে রাতেই ভিকটিমের মা’ জাহানারা বেগম বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ সংশোধিত ২০২০ এর ৯(১) ধারায় মামলা দায়ের করেন। মামলা নং-৭, তারিখ-১২-০৭-২০২৪ইং।

চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ এমদাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধর্ষিত কিশোরী ও ধর্ষক দুজনেই অপ্রাপ্ত বয়স্ক। ভিকটিমের মায়ের অভিযোগ পাওয়ার সাথে সাথেই অভিযুক্ত কিশোর হাসানকে গ্রেপ্তার করা হয়েছে।

Tag :
About Author Information

Sagor Ahmed

লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি

চন্দ্রগঞ্জে ধর্ষণের শিকার কিশোরী , ধর্ষক গ্রেপ্তার

Update Time : ০৪:০০ অপরাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪