Dhaka , শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি উত্তর মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ লক্ষ্মীপুর পৌরসভার ৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা সুবর্ণচর রাব্বানিয়া মাদ্রাসার অধ্যক্ষর বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ নোয়াখালী ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার লক্ষ্মীপুর জেলা বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাজারুল ইসলাম লক্ষ্মীপুরে সাংবাদিকদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থীর মতবিনময় সুবর্ণচরে খাস জমিতে অবৈধ দোকান,গুড়িয়ে দিলেন প্রশাসন লক্ষ্মীপুরে দুধের শিশু নিয়ে মা কারাগারে, জেলগেটে অপেক্ষায় অন্য ২ সন্তান লক্ষ্মীপুরে আ.লীগ নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

কমলনগরে আচরণবিধি লঙ্ঘন করে শোডাউন, চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা

  • Reporter Name
  • Update Time : ১১:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪
  • ১৪১ Time View

নিজস্ব প্রতিনিধি :লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর কাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে এক চেয়ারম্যান প্রার্থীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে চেয়ারম্যান প্রার্থী আশ্রাফ উদ্দির রাজন রাজুকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শামসুদ্দিন মোঃ রেজা । পরে জরিমানার টাকা পরিশোধ করেন চেয়ারম্যান প্রার্থী আশরাফউদ্দিন রাজন রাজু।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে চর কাদিরা ইউনিয়ন উপ-নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী আশ্রাফ উদ্দিন রাজন রাজু মটর সাইকেল প্রতীক বরাদ্দের পর আচরণবিধি লঙ্ঘন করে মটর সাইকেলের বিশাল বহর নিয়ে তার কর্মী ও সমর্থকরা মিছিল ও শোডাউন করেন।

এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও কমলনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুদ্দিন মোঃ রেজা বলেন,নির্বাচনী আচরণবিধি লংঘনের দায়ে বিধিমোতাবেক মোটরসাইকেল মার্কার প্রার্থীর প্রতিনিধিকে ১০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এসময়ে নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে সংশ্লিষ্ট সকলকে সতর্ক করা হয়।

উল্লেখ্য, চর কাদিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল্লামা খালেদ সাইফুল্লাহ পদত্যাগ করে উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করায় ওই পদটি শুন্য ঘোষণা করা হয়।
গত ২৭ জুন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোঃ জায়েদুল হোসেন চৌধুরী চর কাদিরা ইউনিয়নের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
তফসিল অনুযায়ী মনোনয়ন পত্র দাখিল ও যাচাই-বাছাই শেষে প্রতিক বরাদ্দ ১১ জুলাই এবং ২৭ জুলাই সকাল ৮ থেকে বিকেল ৪ টা টা পর্যন্ত ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে তফসিলে উল্লেখ করা হয়।

Tag :
About Author Information

Sagor Ahmed

লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি

কমলনগরে আচরণবিধি লঙ্ঘন করে শোডাউন, চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা

Update Time : ১১:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪