Dhaka , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি উত্তর মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ লক্ষ্মীপুর পৌরসভার ৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা সুবর্ণচর রাব্বানিয়া মাদ্রাসার অধ্যক্ষর বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ নোয়াখালী ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার লক্ষ্মীপুর জেলা বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাজারুল ইসলাম লক্ষ্মীপুরে সাংবাদিকদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থীর মতবিনময় সুবর্ণচরে খাস জমিতে অবৈধ দোকান,গুড়িয়ে দিলেন প্রশাসন লক্ষ্মীপুরে দুধের শিশু নিয়ে মা কারাগারে, জেলগেটে অপেক্ষায় অন্য ২ সন্তান লক্ষ্মীপুরে আ.লীগ নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

লক্ষ্মীপুরে সুপারি বাগান থেকে গৃহবধূর গলা কাটা লাশ উদ্ধার

  • Reporter Name
  • Update Time : ১১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪
  • ১৪৩ Time View

 নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরে বাগানে সুপারির খোল (পাতা) খুঁজতে গেলে মিনু বেগম (৪৬) নামে এক গৃহবধূকে জবাই করে হত্যা করেছে দূর্বৃত্তরা। বৃহস্পতিবার (১১ জুলাই) রাত ৯ টার দিকে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের গঙ্গাপুর গ্রামের মৃধ্যা বাড়ির বাগান থেকে লাশ উদ্ধার
নিহত নারীর গলায় ও বাম হাতের কব্জিতে ধারালো অস্ত্রের একাধিক আঘাত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে মায়ের শোকে কান্নায় মুর্ছা যাচ্ছেন নিহত মিনুর মেয়ে শিলা আক্তার ও ছেলে মো. শিমুল।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) হাসান মোস্তফা স্বপন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সোহেল রানা ও সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা নিহতের স্বজন ও আশপাশের লোকজনের সঙ্গেও কথা বলেছেন।

মিনু দক্ষিণ হামছাদী ইউনিয়নের নন্দনপুর গ্রামের বটতলি এলাকার রহিম উদ্দিন মিঝি বাড়ির গাড়িচালক মমিন উল্যার স্ত্রী।

নিহত মিনুর বোন পারভিন আক্তার, জা রেজিয়া বেগম ও ভাতিজা আরিফ হোসেন জানায়, দুপুর ১ টার দিকে মিনু জ্বালানির জন্য বাগানে সুপারির খোল খুঁজতে যায়। প্রায়ই তিনি খোল খুঁজতে যেত। আবার বিকেলের মধ্যেই চলে আসতো। কিন্তু আজ বিকেল পর্যন্ত না আসায় সবাই তাকে খুঁজতে বের হয়। কিন্তু কেউ তাকে খুঁজে পায়নি। এতে মাগরিবের পর ফের খুঁজতে বের হলে বাড়ি থেকে প্রায় ৩০০ মিটার দূরে মৃধ্যার বাড়ির নির্জন বাগানে রক্তাক্ত অবস্থায় মিনুর লাশ পড়ে থাকতে দেখে তার স্বজনরা।

পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) হাসান মোস্তফা স্বপন বলেন, এটি হত্যাকান্ড। লাশ উদ্ধার করা হয়েছে। ওই নারীকে গলায় ও বাম হাতের কব্জিতে ধারালো অস্ত্র দিয়ে একাধিক আঘাত করে হত্যা করা হয়েছে। ঘটনাটি গভীরভাবে তদন্ত করতে হবে।

Tag :
About Author Information

Sagor Ahmed

আলোচিত

লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি

লক্ষ্মীপুরে সুপারি বাগান থেকে গৃহবধূর গলা কাটা লাশ উদ্ধার

Update Time : ১১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪