Dhaka , মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি উত্তর মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ লক্ষ্মীপুর পৌরসভার ৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা সুবর্ণচর রাব্বানিয়া মাদ্রাসার অধ্যক্ষর বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ নোয়াখালী ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার লক্ষ্মীপুর জেলা বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাজারুল ইসলাম লক্ষ্মীপুরে সাংবাদিকদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থীর মতবিনময় সুবর্ণচরে খাস জমিতে অবৈধ দোকান,গুড়িয়ে দিলেন প্রশাসন লক্ষ্মীপুরে দুধের শিশু নিয়ে মা কারাগারে, জেলগেটে অপেক্ষায় অন্য ২ সন্তান লক্ষ্মীপুরে আ.লীগ নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

লক্ষ্মীপুরে জনশুমারি ও গৃহগণনা পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি

  • Reporter Name
  • Update Time : ০২:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪
  • ১৬২ Time View

নিজস্ব প্রতিনিধি: জনশুমারি ও গৃহগণনা-২০২২-এর চূড়ান্ত প্রতিবেদন অনুযায়ী লক্ষ্মীপুরে মোট জনসংখ্যা ১৯ লাখ ৩৭ হাজার ৯৪৮ জন। এর মধ্যে পুরুষ ৯ লাখ ১৩ হাজার ৯৯ (৪৭.১২ শতাংশ) এবং নারী ১০ লাখ ২৪ হাজার ৭৬৩ জন (৫২.৮৮ শতাংশ)। এছাড়া তৃতীয় লিঙ্গের সদস্য ৮৩ জন। পরিসংখ্যান অনুযায়ী জেলায় পুরুষের তুলনায় নারীর সংখ্যা ১ লাখ ১১ হাজার ৬৬৪ জন বেশি।বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জনশুমারি ও গৃহগণনা ২০২২-এর চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করা হয়। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সহযোগীতায় জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান কার্যালয় সভাটি বাস্তবায়ন করে।প্রতিবেদনে বলা হয়, জেলায় খানার সংখ্যা ৪ লাখ ৫৯ হাজার ২৩৬। এর মধ্যে গ্রামে ৩ লাখ ৪৬ হাজার ৬০ এবং শহরে ১ লাখ ১৩ হাজার ১৭৬। বাসগৃহের সংখ্যা ৪ লাখ ৩৯ হাজার ১৩১। জেলায় মোবাইল ফোন ব্যবহার করে (১৫ বছরের উর্ধ্বে) ৭০.৫১ শতাংশ এবং ইন্টারনেট ব্যবহার করে ৪১.৮২ শতাংশ। বিদ্যুৎ সুবিধা পাচ্ছে ৯৯.২১ শতাংশ এবং বিদ্যুৎ বঞ্চিত ০.৭৯ শতাংশ।জনসংখ্যার ১৪ লাখ ৫৫ হাজার ৪৬৯ জন গ্রামে এবং ৪ লাখ ৮২ হাজার ৪৭৯ জন শহরে বাস করে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেহের নিগারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সুরাইয়া জাহান। বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাই রাফিন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সোহেল রানা, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, জেলা পরিসংখ্যান কর্মকর্তা গৌতম কৃষ্ণ পাল প্রমুখ। উপস্থাপনায় ছিলেন রামগঞ্জ উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মীর আন-নাজমুস সাকিব।

Tag :
About Author Information

Sagor Ahmed

লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি

লক্ষ্মীপুরে জনশুমারি ও গৃহগণনা পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি

Update Time : ০২:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪