লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগরে গৃহবধূ জোসনা আক্তার মুন্নিকে হত্যার অভিযোগ এনে বিচার ও হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে নিহতের স্বজন ও এলাকাবাসী। সোমবার (২৪ জুন) বেলা সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুর-রামগতি আঞ্চলিক সড়কের কোম্পানি রাস্তার মাথা এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তাঁরা।
মানবন্ধনে নিহত গৃহবধূ জোসনা আক্তার মুন্নির স্বজনরা অভিযোগ করে বলেন, ‘মুন্নিকে নির্মমভাবে নির্যাতন করেন তাঁর স্বামী আলাউদ্দিনসহ তাঁদের পরিবারের লোকজন। শ্বশুরবাড়ির লোকজন নিযার্তনের একপর্যায়ে তাঁকে হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে রাখে। তার শরীরের বিভিন্ন অংশে নির্যাতনের দাগ ছিল। হত্যা ও নির্যাতনের ঘটনায় জড়িত সকলের দ্রুত গ্রেপ্তারসহ প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন স্বজনরা।
মানববন্ধনে বক্তব্য দেন নিহতের স্বজন নুরুজ্জামান, রোকসানা নেহার, আলী আহম্মদ হাজী, মো: খোকনহ স্থানীয় এলাকাবাসী।
প্রসঙ্গত, গত ২৯ মে কমলনগর উপজেলার চর লরেন্স এলাকায় শ্বশুড়বাড়ির বসতঘরে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না বেঁধে গলায় ফাঁস লাগানো গৃহবধূ জোসনার আক্তার মুন্নির মরদেহ উদ্ধার করে পুলিশ।
শিরোনাম :
লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি
উত্তর মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ
লক্ষ্মীপুর পৌরসভার ৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা
সুবর্ণচর রাব্বানিয়া মাদ্রাসার অধ্যক্ষর বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ
নোয়াখালী ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার
লক্ষ্মীপুর জেলা বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাজারুল ইসলাম
লক্ষ্মীপুরে সাংবাদিকদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থীর মতবিনময়
সুবর্ণচরে খাস জমিতে অবৈধ দোকান,গুড়িয়ে দিলেন প্রশাসন
লক্ষ্মীপুরে দুধের শিশু নিয়ে মা কারাগারে, জেলগেটে অপেক্ষায় অন্য ২ সন্তান
লক্ষ্মীপুরে আ.লীগ নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ
লক্ষ্মীপুরে গৃহবধূ হত্যার বিচারের দাবিতে ভুক্তভোগী পরিবারের মানববন্ধন
-
Reporter Name - Update Time : ১২:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৪ জুন ২০২৪
- ১৭৩ Time View
Tag :













