Dhaka , সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লক্ষ্মীপুর জেলা বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাজারুল ইসলাম লক্ষ্মীপুরে সাংবাদিকদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থীর মতবিনময় সুবর্ণচরে খাস জমিতে অবৈধ দোকান,গুড়িয়ে দিলেন প্রশাসন লক্ষ্মীপুরে দুধের শিশু নিয়ে মা কারাগারে, জেলগেটে অপেক্ষায় অন্য ২ সন্তান লক্ষ্মীপুরে আ.লীগ নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ লক্ষ্মীপুরে সরকারি ভাতার কয়েক লাখ টাকা নিয়ে উধাও প্রতারক চক্র রামগতি ভূমিদস্যুর বিরুদ্ধে ভূমিহীনের জমি দখলের চেষ্টার অভিযোগ রামগতিতে সংসার করতে স্ত্রীর ৯ শর্ত, মেনে নিতে না পেরে স্বামীর আত্মহত্যা ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি লক্ষ্মীপুরের সন্তান মুন্না নির্বাচিত কমলনগরে আশঙ্কাজনক হারে বাড়ছে চুরি-ডাকাতি,

লক্ষ্মীপুর ৪ রামগতি-কমলনগরের রাজনীতিক নেতারা কে কোথায় ঈদ করবেন!

  • Reporter Name
  • Update Time : ১১:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১৬ জুন ২০২৪
  • ১৫৩ Time View

স্টাফ রিপোর্টার: বছর ঘুরে আবারও এলো মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব। আগামীকাল সোমবার পালিত হবে ঈদুল আজহা। ঈদ উদযাপনে চলছে নানান প্রস্তুতি। ঈদে প্রিয়জন এবং নিজ নিজ দলের নেতাকর্মী ও জনগনের সাথে শুভেচ্ছা বিনিময় করার রাজনৈতিক সিস্টেম থাকলেও নেতাদের অধিকাংশই ঈদ করবেন রাজধানীতে। ঈদের আনন্দ ভাগাভাগি করতে আত্মীয়স্বজন,পাড়া-প্রতিবেশী ও রাজনৈতিক দলের নেতারাও নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে করবেন এমন নিয়ম থাকলেও লক্ষ্মীপুর ৪ রামগতি-কমলনগরের নেতাদের অবস্থান ভিন্ন। তাদের অধিকাংশই ঈদ করবেন রাজধানীতে। এ আসনের কোন নেতা এবার কোথায় ঈদ করবেন তা নিম্নে তুলে ধরা হলো।

[আ.স.ম আব্দুর রব]
স্বাধীন বাংলার প্রথম পতাকা উত্তোলন,জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সভাপতি, সাবেক মন্ত্রী ও বিরোধীদলীয় নেতা আ.স.ম আব্দুর রব এবার ঈদ করবেন ঢাকায়। তিনি রাজধানীর উত্তরা ৩ নম্বর সেক্টরে ঈদের নামাজ আদায় করবেন।

[মেজর অবঃ আব্দুল মান্নান]
বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব, সাবেক এমপি ও মন্ত্রী মেজর (অবঃ) আবদুল মান্নান ঈদ করবেন ঢাকায়। ঈদের নামাজ আদায় করবেন রাজধানীর গুলশান ২ নম্বরে।

[ফরিদুন্নাহার লাইলী]
বাংলাদেশ আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ও সংরক্ষিত আসনের নারী এমপি বেগম ফরিদুন্নাহার লাইলী ঈদ করবেন রাজধানীতে। মোহাম্মদপুরস্থ বাবর রোডের বাসায় দলীয় নেতাকর্মীদের সাথে মোবাইল ফোনের মাধ্যমে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন এ নারী এমপি।

[আব্দুল্লাহ আল মামুন]
লক্ষ্মীপুর-৪ রামগতি-কমলনগরের বর্তমান সাংসদ আব্দুল্লাহ আল মামুন নেতাকর্মী ও জনগণের সাথে ঈদ করতে আজ রোববার নির্বাচনী এলাকায় আসার কথা রয়েছে। ঈদের নামাজ রামগতির বড়খেরী ইউনিয়নস্থ তার গ্রামের বাড়ীতেই আদায় করবেন। পরে দু’উপজেলার নেতাকর্মী ও জনগনের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। পাশাপাশি উপজেলা প্রশাসনের সাথেও বৈঠক করবেন। পরে মেঘনার তীর রক্ষা বাঁধ প্রকল্প পরিদর্শন করবেন তিনি।

[এবিএম আশ্রাফ উদ্দিন নিজান]
বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক সাংসদ এবিএম আশ্রাফ উদ্দিন নিজান এবার ঈদ করবেন ঢাকায়। তিনি বনানীতে ঈদের নামাজ আদায় করবেন।

[আল্লামা খালেদ সাইফুল্লাহ]
কমলনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আল্লামা খালেদ সাইফুল্লাহ ঈদ করবেন উপজেলার চরকাদিরা ইউনিয়নের আউলিয়ানগর এলাকায়। ঈদের নামাজ শেষে তিনি সর্বসাধারণের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন।

[ইস্কান্দার মির্জা শামিম]
আওয়ামীলীগের বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক উপকমিটির সদস্য ইস্কান্দার মির্জা শামিম ঈদ করবেন রাজধানীর ধানমন্ডিতে। ঈদের পরের দিন তার নির্বাচনী এলাকা রামগতি-কমলনগরের নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন।

[ড.আশ্রাফ আলী চৌধুরী সারু]
রামগতি উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, বিশিষ্ট শিল্পপতি ড. আশ্রাফ আলী চৌধুরী সারু এবার ঈদ করবেন রামগতি উপজেলার চররমিজ ইউনিয়নের চৌধুরী বাজার এলাকায় তার নিজ বাস ভবনে। স্থানীয় ঈদগাহ মাঠে ঈদের নামাজ শেষে তিনিও দলীয় নেতাকর্মী ও সর্বসাধারণের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন।

Tag :
About Author Information

Sagor Ahmed

আলোচিত

লক্ষ্মীপুর জেলা বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাজারুল ইসলাম

লক্ষ্মীপুর ৪ রামগতি-কমলনগরের রাজনীতিক নেতারা কে কোথায় ঈদ করবেন!

Update Time : ১১:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১৬ জুন ২০২৪