Dhaka , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি উত্তর মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ লক্ষ্মীপুর পৌরসভার ৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা সুবর্ণচর রাব্বানিয়া মাদ্রাসার অধ্যক্ষর বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ নোয়াখালী ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার লক্ষ্মীপুর জেলা বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাজারুল ইসলাম লক্ষ্মীপুরে সাংবাদিকদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থীর মতবিনময় সুবর্ণচরে খাস জমিতে অবৈধ দোকান,গুড়িয়ে দিলেন প্রশাসন লক্ষ্মীপুরে দুধের শিশু নিয়ে মা কারাগারে, জেলগেটে অপেক্ষায় অন্য ২ সন্তান লক্ষ্মীপুরে আ.লীগ নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

ছাত্রলীগ নেতা সজীব হত্যার আসামিদের গ্রেপ্তারের দাবীতে বিক্ষোভ সমাবেশ

  • Reporter Name
  • Update Time : ১০:৪১ অপরাহ্ন, বুধবার, ১২ জুন ২০২৪
  • ১৬০ Time View

ইমরান হোসেন, চন্দ্রগঞ্জ (লক্ষ্মীপুর)প্রতিনিধি :লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জে ছাত্রলীগ নেতা এম সজীবের খুনিদের জামিনের প্রতিবাদে এবং অবিলম্বে প্রধান আসামি কাজী মামুনুর রশীদ বাবলুসহ খুনিদের গ্রেপ্তারের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রলীগ।
বুধবার (১২ জুন) রাত আটটায় চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগ এ বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে।
মিছিলটি চন্দ্রগঞ্জ থানা শহরের নিউ মার্কেটের সামনে থেকে শুরু হয়ে বাজারের বিভিন্ন সড়ক পদক্ষিন করে পুনরায় একই জায়গায় এসে সমাবেশ করে।
চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম. মাসুদুর রহমান মাসুদের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত উক্ত মিছিলে উপস্থিত ছিলেন, চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সহ-সভাপতি এম ছাবির আহম্মেদ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবলীগের ১ম যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক রিংকু, ইউপি সদস্য শাহপরান শাকিল, যুবলীগ নেতা শেখ রাসেলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, খুনিরা কীভাবে উচ্চ আদালতে জামিন পায়। তাহলে মানুষের নিরাপত্তা কোথায়? কেউ মানুষ খুন করে যদি কারাগারে না গিয়ে জামিন পায়, তাহলে সেই খুনিরা অপরাধ করতে আরো উৎসাহিত হবে। তাই, অবিলম্বে এম সজীবের খুনিদের জামিন বাতিল করে তাদেরকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর দাবী জানান বক্তারা।

Tag :
About Author Information

Sagor Ahmed

আলোচিত

লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি

ছাত্রলীগ নেতা সজীব হত্যার আসামিদের গ্রেপ্তারের দাবীতে বিক্ষোভ সমাবেশ

Update Time : ১০:৪১ অপরাহ্ন, বুধবার, ১২ জুন ২০২৪