কমলনগর প্রতিনিধি : -লক্ষ্মীপুরের কমলনগরে বিভিন্ন এনজিওর ঋণের কিস্তি পরিশোধে ব্যর্থ হয়ে হারুনুর রশিদ (৩০) নামে এক ব্যবসায়ি আত্মহত্যা করেছে।
সোমবার সকালে উপজেলার চরলরেন্স ইউনিয়নের ৩ নাম্বার ওয়ার্ডের কোম্পানীর রাস্তার মাথায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে ঝুলন্ত অবস্থা তার মরদেহ উদ্ধার করে কমলনগর থানা পুলিশ । নিহত হারুন ওই এলাকার মৃত আমিন উল্লাহর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হারুন বিভিন্ন এনজিও থেকে ঋণ নিযে ব্যবসা পরিচালনা করছেন। সময় মত ঋণের কিস্তি পরিশোধ না করতে পেরে মানসিকভাবে ভেঙে পড়ে সে। সোমবার সকালে কোম্পানির রাস্তার মাথায় নিজ দোকানে হারুনের মরদেহ ঝুলতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে মর্গে পাঠায়।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
শিরোনাম :
লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি
উত্তর মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ
লক্ষ্মীপুর পৌরসভার ৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা
সুবর্ণচর রাব্বানিয়া মাদ্রাসার অধ্যক্ষর বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ
নোয়াখালী ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার
লক্ষ্মীপুর জেলা বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাজারুল ইসলাম
লক্ষ্মীপুরে সাংবাদিকদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থীর মতবিনময়
সুবর্ণচরে খাস জমিতে অবৈধ দোকান,গুড়িয়ে দিলেন প্রশাসন
লক্ষ্মীপুরে দুধের শিশু নিয়ে মা কারাগারে, জেলগেটে অপেক্ষায় অন্য ২ সন্তান
লক্ষ্মীপুরে আ.লীগ নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ
ঋণের বেড়াজালে পড়ে কমলনগরে ব্যবসায়ির আত্মহত্যা
-
Reporter Name - Update Time : ১২:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুন ২০২৪
- ১৬০ Time View
Tag :













