Dhaka , সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লক্ষ্মীপুর জেলা বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাজারুল ইসলাম লক্ষ্মীপুরে সাংবাদিকদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থীর মতবিনময় সুবর্ণচরে খাস জমিতে অবৈধ দোকান,গুড়িয়ে দিলেন প্রশাসন লক্ষ্মীপুরে দুধের শিশু নিয়ে মা কারাগারে, জেলগেটে অপেক্ষায় অন্য ২ সন্তান লক্ষ্মীপুরে আ.লীগ নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ লক্ষ্মীপুরে সরকারি ভাতার কয়েক লাখ টাকা নিয়ে উধাও প্রতারক চক্র রামগতি ভূমিদস্যুর বিরুদ্ধে ভূমিহীনের জমি দখলের চেষ্টার অভিযোগ রামগতিতে সংসার করতে স্ত্রীর ৯ শর্ত, মেনে নিতে না পেরে স্বামীর আত্মহত্যা ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি লক্ষ্মীপুরের সন্তান মুন্না নির্বাচিত কমলনগরে আশঙ্কাজনক হারে বাড়ছে চুরি-ডাকাতি,

লক্ষ্মীপুর শহরে বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের অভিযান

  • Reporter Name
  • Update Time : ০৫:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪
  • ১৬৭ Time View

নিজস্ব প্রতিবেদক: রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে এবং যানজটের ভোগান্তি কমাতে লক্ষ্মীপুরে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর মনিটরিং টিম।

বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুরে জেলা প্রশাসক সুরাইয়া জাহান ও পুলিশ সুপার তারেক বিন রশিদের নেতৃত্বে শহরের উত্তর তেমুহনী ও চক বাজার এলাকায় যানজট পরিস্থিতি পরিদর্শন করেন তারা।

এ সময় ফুটপাতের পাশে দোকান ও যত্রতত্র পার্কিং করে রাখা যানবাহন সরিয়ে নিতে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।

পরে রমজানের প্রয়োজনীয় দ্রব্যের দাম না বাড়াতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান ও সড়ক প্রশস্তকরণ কাজ পরিদর্শন করেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেহের নিগার, পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ্ উদ্দিন টিপু, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার।

জেলা প্রশাসক সুরাইয়া জাহান জানান, রমজানে অসাধু ব্যবসায়ীরা যাতে পণ্যের দাম বাড়াতে না পারে সে বিষয়ে সতর্ক করা হয়েছে। নির্দেশনা অমান্য করলে জরিমানাসহ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে

Tag :
About Author Information

Sagor Ahmed

আলোচিত

লক্ষ্মীপুর জেলা বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাজারুল ইসলাম

লক্ষ্মীপুর শহরে বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের অভিযান

Update Time : ০৫:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪