Dhaka , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি উত্তর মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ লক্ষ্মীপুর পৌরসভার ৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা সুবর্ণচর রাব্বানিয়া মাদ্রাসার অধ্যক্ষর বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ নোয়াখালী ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার লক্ষ্মীপুর জেলা বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাজারুল ইসলাম লক্ষ্মীপুরে সাংবাদিকদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থীর মতবিনময় সুবর্ণচরে খাস জমিতে অবৈধ দোকান,গুড়িয়ে দিলেন প্রশাসন লক্ষ্মীপুরে দুধের শিশু নিয়ে মা কারাগারে, জেলগেটে অপেক্ষায় অন্য ২ সন্তান লক্ষ্মীপুরে আ.লীগ নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

লক্ষ্মীপুরে পুলিশের মামলা বিএনপি নেতা খায়ের ভূঁইয়া কারাগারে

  • Reporter Name
  • Update Time : ০৩:২৩ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪
  • ১৮৩ Time View

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরে পুলিশের দায়ের করা দুই মামলায় বিএনপি নেতা আবুল খায়ের ভূঁইয়াকে কারাগারে পাঠিয়েছে আদালত। তিনি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির সাবেক সভাপতি। রোববার (১০ মার্চ) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতে বিচারক মো. রহিবুল ইসলাম তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। প্রথমবারের মতো সাবেক এ এমপি লক্ষ্মীপুর কারাগারে কারাবন্দি হয়েছেন।

এদিকে খায়ের ভূঁইয়াকে কারাগারে পাঠানোর সময় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন। এসময় তারা আসামি বহনকারী প্রিজনভ্যান আটকানোর চেষ্টা করে। এতে জেলা কৃষক দলের সভাপতি মাহবুব আলম মামুন ও জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিমসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, পুলিশের দুই মামলায় খায়ের ভূঁইয়া জামিন আবেদন করেন। আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। এ প্রথম তিনি জেলা কারাগারে কারাবন্দি হয়েছেন।

বাদীর আইনজীবী ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ফেরদৌস আহমেদ মানিক বলেন, খায়ের ভূঁইয়া মামলার পরে উচ্চ আদালত থেকে জামিন নিয়েছেন। পরে তিনি অসুস্থ হয়ে পড়েন। এতে জানুয়ারি মাসে ফের তিনি উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের জামিন নেন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় তিনি জেলা জজ ও দায়রা জজ আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করেন। আদালত শুনানি শেষে আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার এজাহারে বলা হয়, গেল বছরের ১৮ জুলাই জেলা বিএনপির পদযাত্রা কর্মসূচি চলাকালীন দায়িত্ব পালন কাজে বাধা, পিটিয়ে আহত, বিস্ফোরক ও নাশকতার ঘটনায় পুলিশ বাদী হয়ে ৫৫ জনের নাম উল্লেখ অজ্ঞাত তিন হাজার জনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেন। দুই মামলাতেই বিএনপির প্রচার সম্পাদক ও জেলা কমিটির আহ্বায়ক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে প্রধান আসামি করা হয়। মামলাগুলোতে বিএনপি নেতা আবুল খায়ের ভূঁইয়া ও জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবুকেও আসামি করেন। গত ২৭ ফেব্রুয়ারি জেলা ও দায়রা জজ আদালত বিএনপি নেতা সাবুকে জামিন দেন।

Tag :
About Author Information

Sagor Ahmed

আলোচিত

লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি

লক্ষ্মীপুরে পুলিশের মামলা বিএনপি নেতা খায়ের ভূঁইয়া কারাগারে

Update Time : ০৩:২৩ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪