Dhaka , শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি উত্তর মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ লক্ষ্মীপুর পৌরসভার ৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা সুবর্ণচর রাব্বানিয়া মাদ্রাসার অধ্যক্ষর বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ নোয়াখালী ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার লক্ষ্মীপুর জেলা বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাজারুল ইসলাম লক্ষ্মীপুরে সাংবাদিকদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থীর মতবিনময় সুবর্ণচরে খাস জমিতে অবৈধ দোকান,গুড়িয়ে দিলেন প্রশাসন লক্ষ্মীপুরে দুধের শিশু নিয়ে মা কারাগারে, জেলগেটে অপেক্ষায় অন্য ২ সন্তান লক্ষ্মীপুরে আ.লীগ নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

লক্ষ্মীপুর-৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ৪ প্রার্থী

  • Reporter Name
  • Update Time : ০৫:৪৯ অপরাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০২৩
  • ১৮৭ Time View
লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর-৩ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী গোলাম ফারুক পিংকুসহ ৪ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন বুধবার (১১ সেপ্টেম্বর) পর্যন্ত নৌকার প্রার্থী ছাড়া জাতীয় পার্টির মোহাম্মদ রাকিব হোসেন, জাকের পার্টির মো: শামসুল করিম ও এনপিপির সেলিম মাহমুদ মনোনয়ন জমা দেন। এর আগে জেলা নির্বাচন কার্যালয় থেকে ৬ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
এসব তথ্য নিশ্চিত করেছেন রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো: ফরহাদ হোসেন। গত ৩০ সেপ্টেম্বর বার্ধক্যজনিত কারণে লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল মারা যান। তার মৃত্যুতে ৪ অক্টোবর আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। আগামী ৫ নভেম্বর ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। এ আসনে মনোনয়নপত্র বাছাই ১২ অক্টোবর। মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে ১৩ থেকে ১৭ অক্টোবর, আপিল নিষ্পত্তি হবে ১৮ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৯ অক্টোবর। প্রতীক বরাদ্দ ২০ অক্টোবর। এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৩ হাজার ৭৪৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৯ হাজার ৯৬ জন এবং নারী ভোটার ১ লাখ ৯৪ হাজার ৬৪৮ জন। মোট ১১৫ টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
Tag :
About Author Information

Sagor Ahmed

লক্ষ্মীপুর রামগতিতে বাদশা ডাকাতের আতঙ্কে এলাকাবাসি

লক্ষ্মীপুর-৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ৪ প্রার্থী

Update Time : ০৫:৪৯ অপরাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০২৩